এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২



……………………………

সিলেট সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ

Daily Jugabheri
প্রকাশিত 27 August, Wednesday, 2025
সিলেট সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ

যুগভেরী ডেস্ক ::: সিলেটের কানাইঘাট ও জকিগঞ্জ সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ করেছে বিজিবি। বুধবার (২৭ আগস্ট) ভোরে কানাইঘাট উপজেলার সুরাইঘাট বাজার এলাকায় ১৯ বিজিবির একটি আভিযানিক টহল দল মালিকবিহীন অবস্থায় ২৫ কেজি ভারতীয় জিরা আটক করে। জব্দকৃত পণ্যের সিজার মূল্য ধরা হয়েছে ২৫ হাজার টাকা।

 

এর আগে মঙ্গলবার (২৬ আগস্ট) দুপুরে জকিগঞ্জ উপজেলার মইয়াখালী সীমান্ত পয়েন্ট এলাকায় একই ব্যাটালিয়নের অপর একটি টহল দল অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ১৮০ কেজি ভারতীয় সুপারি আটক করে। এর সিজারমূল্য নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৪৪ হাজার টাকা।

অভিযানে সর্বমোট ১ লাখ ৬৯ হাজার টাকার ভারতীয় পণ্য জব্দ করা হয়েছে। বিজিবি জানায়, সীমান্ত সুরক্ষা ও চোরাচালান প্রতিরোধে নিয়মিত গোয়েন্দা তৎপরতার পাশাপাশি বিশেষ অভিযান চালানো হচ্ছে। সীমান্ত এলাকায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন
27 August 2025

সিলেট সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ

বিস্তারিত কমেন্টে