এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২



……………………………

সুনামগঞ্জে হাওরে নৌকা ডুবে শিশুসহ নিখোঁজ ২

Daily Jugabheri
প্রকাশিত 23 August, Saturday, 2025
সুনামগঞ্জে হাওরে নৌকা ডুবে শিশুসহ নিখোঁজ ২

যুগভেরী ডেস্ক ::: সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার একটি হাওরে নৌকা ডুবে শিশুসহ দুইজন নিখাঁজ হয়েছেন। শনিবার (২৩ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার দারাম হাওরে দুর্ঘটনার শিকার হন তারা। ধর্মপাশা থানার ওসি মোহাম্মদ এনামুল হক এতথ্য নিশ্চিত করেছেন।

নিখোঁজরা হলেন- উপজেলার কেশবপুর গ্রামের সামসুদ্দিন (৬০) এবং কান্দাপাড়া গ্রামের বাবুল মিয়ার মেয়ে নুসরাত বেগম (৭)।

পুলিশ সূত্রে জানা যায়, আজ সকালে সাড়ে ১০টার দিকে ছোট একটি নৌকায় সাতজন যাত্রী কান্দাপাড়া থেকে মহেশপুরের দিকে রওনা হন। দারাম হাওরে পৌঁছালে প্রচণ্ড বাতাস শুরু হয়। এসময় নৌকাটি হাওরে ডুবে যায়। স্থানীয় বাসিন্দা ও ফায়ার সার্ভিসের সহযোগিতায় নৌকার পাঁচ যাত্রীকে উদ্ধার করা হলেও দুইজন নিখোঁজ হন।

ধর্মপাশা থানার ওসি মোহাম্মদ এনামুল হক জানান, নিখোঁজ দুইজনকে উদ্ধারে ফায়ার সার্ভিস ও পুলিশ কাজ করছে।

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন
23 August 2025

সুনামগঞ্জে হাওরে নৌকা ডুবে শিশুসহ নিখোঁজ ২

বিস্তারিত কমেন্টে