এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২



……………………………

মৌলভীবাজারের বিভিন্ন সীমান্ত দিয়ে ৭৮ জনকে ফেরত পাঠালো বিএসএফ

Daily Jugabheri
প্রকাশিত 03 July, Thursday, 2025
মৌলভীবাজারের বিভিন্ন সীমান্ত দিয়ে ৭৮ জনকে ফেরত পাঠালো বিএসএফ

মৌলভীবাজারের বিভিন্ন সীমান্ত দিয়ে ৭৮ জনকে বালোদেশে পুশইন করেব্ভিারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বৃহস্পতিবার ভোরে বড়লেখা, শ্রীমঙ্গল ও কুলাউড়া সীমান্ত দিয়ে পাঠানো হয়।

এদের মধ্যে বড়লেখা উপজেলার পাল্লাথল সীমান্ত দিয়ে ৪৮জন, শ্রীমঙ্গল উপজেলার সিন্দুর খান সীমান্ত দিয়ে ২৩ জন এবং কুলাউড়া উপজেলার মুড়ইছরা সীমান্ত দিয়ে ৫ জন বাংলাদেশিকে পুশইন করা হয়।

এ নিয়ে মৌলভীবাজার জেলা দিয়ে প্রায় ৫০০ জনকে পুশইন করল বিএসএফ।

বড়লেখা সীমান্তের দায়িত্বরত বিজিবি কর্মকর্তা সূত্রে জানা যায়, বড়লেখা উপজেলার পাল্লাথল বিওপির দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকার পাল্লাথল পুঞ্জি নামকস্থান হতে ৪৮ জন বাংলাদেশি নাগরিক ভারত হতে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশ করে পাহাড়ী এলাকায় ঘুরাঘুরি করাকালীন বিজিবির টহলদল কর্তৃক তাদেরকে আটক করা হয়। আটককৃতদের মধ্যে পুরুষ ১৫ জন, নারী ১৫ জন এবং শিশু ১৮ জন রয়েছেন।

বিজিবি জানায়, আটককৃতদের জিজ্ঞাসাবাদে জানা গেছে তারা চিকিৎসা এবং কাজের উদ্দেশ্যে কুড়িগ্রাম ও যশোর জেলার সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে ভারতে গমন করে। পরবর্তীতে তাদেরকে ভারতের বিএসএফ কর্তৃক বাংলাদেশে পুশইন করানো হয়।

বিজিবি ৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফট্যানেন্ট কর্ণেল মোহাম্মদ আরিফুল হক চৌধুরী বলেন, জিজ্ঞাসাবাদে তারা যশোর, বাগেরহাট, চাপাইনবাবগঞ্জ, বরগুনা, বরিশাল এবং কুড়িগ্রাম জেলার বাসিন্দা বলে জানা যায়। আটককৃত ব্যক্তিদের পরিচয় নিশ্চিত সাপেক্ষে তাদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন
03 July 2025

মৌলভীবাজারের বিভিন্ন সীমান্ত দিয়ে ৭৮ জনকে ফেরত পাঠালো বিএসএফ

বিস্তারিত কমেন্টে