এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২



……………………………

গোয়াইনঘাটে কৃষক ও বিভিন্ন প্রতিষ্ঠানের মাঝে বিনামূল্যে বীজ, সার ও নারিকেল চারা বিতরণ

Daily Jugabheri
প্রকাশিত 29 June, Sunday, 2025
গোয়াইনঘাটে কৃষক ও বিভিন্ন প্রতিষ্ঠানের মাঝে বিনামূল্যে বীজ, সার ও নারিকেল চারা বিতরণ

গোয়াইনঘাট প্রতিনিধি::: সিলেটর গোয়াইনঘাট উপজেলায় ২০২৪-২৫ অর্থবছরে প্রণোদনা কর্মসূচীর আওতায় রোপা আমন (উফশী জাত) এবং নারিকেল ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির জন্য কৃষক ও প্রতিষ্ঠানের মাঝে বিনামূল্যে বীজ, সার ও নারিকেল চারা বিতরণ করা হয়েছে। রোববার দুপুরে উপজেলা কৃষি অফিসের হলরুমে উপজেলা কৃষি অফিসার রায়হান পারভেজ রনি’ সভাপতিত্বে ও উপজেলা উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা জীবন কৃষ্ণ রায়ের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রতন কুমার অধিকারী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, গোয়াইনঘাট প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সাংবাদিক মিনহাজ উদ্দিন, উপজেলা রিপোর্টার্স ক্লাবের সাধারন সম্পাদক ইমরান আহমদ।
এছাড়াও উপজেলার প্রতি ব্লকের উপ-সহকারি কর্মকর্তা ও উপকারভোগী কৃষকবৃন্দরা উপস্থিত ছিলেন।

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন
29 June 2025

গোয়াইনঘাটে কৃষক ও বিভিন্ন প্রতিষ্ঠানের মাঝে বিনামূল্যে বীজ, সার ও নারিকেল চারা বিতরণ

বিস্তারিত কমেন্টে