এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২



……………………………

কর আইনজীবী সমিতির প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

Daily Jugabheri
প্রকাশিত 28 June, Saturday, 2025
কর আইনজীবী সমিতির প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

যুগভেরী ডেস্ক ::: সিলেট জেলা কর আইনজীবী সমিতির উদ্যোগে অনলাইন আয়কর রিটার্ন দাখিল বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৮ জুন) সকাল ১০টায় সমিতির মেন্দিবাগস্থ বারহলে অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মশালায় সভাপতিত্ব করেন সমিতির ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট মো. সফিকুল ইসলাম।
দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় প্রশিক্ষক হিসেবে প্রশিক্ষণ প্রদান করেন বাংলাদেশ সুপ্রীম কোর্টের আইনজীবী ও ঢাকা ট্যাক্সেস বার এসোসিয়েশনের সদস্য এডভোকেট ইমতিয়াজ ইসলাম।
কর্মশালায় উপস্থিত ছিলেন সমিতির সাবেক সভাপতি এম শফিকুর রহমান, এডভোকেট মৃত্যুঞ্জয় ধর ভোলা, এডভোকেট মো. আবুল ফজল, সাবেক সহ সভাপতি সমর বিজয় শী শেখর এডভোকেট, মো. আব্দুল আলিম পাঠান এডভোকেট, শাহ আশরাফুল ইসলাম এডভোকেট, আয়কর আইনজীবী হাছনু চৌধুরী, বিধুভূষণ ভট্টাচার্য্য, মোহাম্মদ আলী খোকন, এডভোকেট আজিজুর রহমান, শ্যামল সিংহ, অজিত কুমার রায়, আলী আহমদ, মওদুদ আহমদ, সৈয়দ আব্দুল হামিদ, সদরুল হাসান চৌধুরী, মখলেছুর রহমান, মো. সাইদুর রহমান, আজমল হোসেন, জাহাঙ্গীর আলম, বাহাউদ্দীন বাহার, কামাল আহমদ, মির্জা হোসেন, ইফতিয়াক হোসেন মনজু, এ এস এম মুবিনুল হক শাহীন, জাহানারা বেগম, আছমা আরা প্রমুখ সহ প্রায় শ’খানেক আয়কর আইনজীবী প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।
সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট মুহাম্মদ ফজলুর রহমান শিপুর পরিচালনায় শুরুতে পবিত্র কালামে পাক থেকে তেলাওয়াত করেন মো. সাইদুর রহমান। গীতা পাঠ করেন আয়কর আইনজীবী ঋষি কেশ ধর। বিজ্ঞপ্তি

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন
28 June 2025

কর আইনজীবী সমিতির প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

বিস্তারিত কমেন্টে