এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২



……………………………

সাংবাদিক বিলালের বিরুদ্ধে অপপ্রচার: গোয়াইনঘাট প্রেসক্লাব’র নিন্দা

Daily Jugabheri
প্রকাশিত 28 June, Saturday, 2025
সাংবাদিক বিলালের বিরুদ্ধে অপপ্রচার: গোয়াইনঘাট প্রেসক্লাব’র নিন্দা

নিজস্ব প্রতিবেদক গোয়াইনঘাট ::: গোয়াইনঘাট প্রেসক্লাবের সহ-সভাপতি ও দৈনিক যুগান্তর পত্রিকার উপজেলা প্রতিনিধি মোঃ বিলাল উদ্দিনকে জড়িয়ে একটি পত্রিকায় প্রকাশিত মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছেন গোয়াইনঘাট প্রেসক্লাবসহ গোয়াইনঘাটে কর্মরত সংবাদকর্মীরা।
গতকাল শুক্রবার (২৭ জুন) গোয়াইনঘাট প্রেসক্লাবের দপ্তর সম্পাদক রিয়াজুল ইসলাম স্বাক্ষরিত এক বিবৃতিতে গোয়াইনঘাটের সাংবাদিক নেতৃবৃন্দ বলেন, মোঃ বিলাল উদ্দিন একজন সফল ব্যবসায়ী, সমাজসচেতন ব্যক্তি ও পেশাদার সাংবাদিক। বিলাল উদ্দিনের জনপ্রিয়তা ও সফলতায় ঈর্ষান্বিত হয়ে একটি মহলের মিথ্যা তথ্যের উপর ভিত্তি করে উনার ভাবমূর্তি ক্ষুণ্ন করতে উদ্দেশ্য প্রণোদিতভাবে এই সংবাদ প্রকাশ করা হয়েছে, যা অনভিপ্রেত ও নিন্দনীয়। ভবিষ্যতে এসব উদ্দেশ্য প্রণোদিতভাবে মিথ্যা সংবাদ প্রকাশ থেকে বিরত থেকে সঠিকভাবে পেশাগত দায়িত্ব পালনের জন্য সকলের প্রতি অনুরোধ জানান গোয়াইনঘাটের সাংবাদিক নেতৃবৃন্দ।
একইসাথে গোয়াইনঘাটের সাংবাদিকদের সুরক্ষায় প্রশাসনকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সাংবাদিকদের পক্ষ থেকে অনুরোধ করা হয়। প্রেস বিজ্ঞপ্তি

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন
28 June 2025

সাংবাদিক বিলালের বিরুদ্ধে অপপ্রচার: গোয়াইনঘাট প্রেসক্লাব'র নিন্দা

বিস্তারিত কমেন্টে