এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২



……………………………

এডভোকেট আব্দুল গাফফারের মৃত্যুতে খান জামালের শোক

Daily Jugabheri
প্রকাশিত 22 June, Sunday, 2025
এডভোকেট আব্দুল গাফফারের মৃত্যুতে খান জামালের শোক

যুগভেরী ডেস্ক ::: সিলেট জেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক, সাবেক পিপি বর্ষিয়ান জননেতা এডভোকেট আব্দুল গাফফার এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ সভাপতি আব্দুল আহাদ খান জামাল।
আজ এক শোকবার্তায় তিনি বলেন এডভোকেট আব্দুল গাফফার এর মৃত্যুতে সিলেটবাসী হারালো একজন সু-সন্তানকে, বিএনপি হারালো একজন সাচ্চা ঈমানদার সংগঠক আর আমি হারিয়েছি একজন অবিভাবককে।
শোকবার্তায় বলা হয় কঠিন দুঃসময়ে শতভাগ ঈমানদারীর পরীক্ষা দিয়ে দলকে নেতৃত্ব দিয়েছেন, জুলুম নির্যাতনের শিকার হয়েছেন কিন্তু ফ্যাসিবাদী গোষ্ঠীর নিকট মাথা নত করেননি। তিনি ছিলেন স্পষ্টবাসী, সাদাকে সাদা, কালোকে কালো বলতেন। তিনি ছিলেন সহজ সরল ও আপাদমস্তক দেশপ্রেমিক ও দলপ্রেমিক মানুষ। তার মৃত্যুতে যে শুন্যতা তৈরি হয়েছে তা সহজে পুরন হবার নয়। আল্লাহ যেন তাকে জান্নাতবাসী করেন এবং তার পরিবার পরিজনদের সবর করার তৌফিক দেন।

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন
22 June 2025

এডভোকেট আব্দুল গাফফারের মৃত্যুতে খান জামালের শোক

বিস্তারিত কমেন্টে