এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২



……………………………

সম্মিলিতভাবে দুর্নীতি বিরোধী আন্দোলনের মাধ্যমে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে হবে: এম বদরুল ইসলাম

Daily Jugabheri
প্রকাশিত 20 June, Friday, 2025
সম্মিলিতভাবে দুর্নীতি বিরোধী আন্দোলনের মাধ্যমে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে হবে: এম বদরুল ইসলাম

যুগভেরী ডেস্ক ::: সম্মিলিতভাবে দুর্নীতি বিরোধী আন্দোলনের মাধ্যমে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে হবে। আজ ২০ শে জুন রোজ শুক্রবার সিলেটের রেইনবো গেষ্ট হাউজ কনফারেন্স হলে এন্টি করাপশন মুভমেন্ট (এসিএম) এর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে সংগঠনের সভাপতি এম বদরুল ইসলাম এ কথা বলেন।
বাংলাদেশে দুর্নীতি প্রতিরোধে সামাজিক আন্দোলন শীর্ষক আলোচনাসভা এন্টি করাপশন মুভমেন্ট (এসিএম) এর সিলেটের বিভাগীয় সংগঠক আনম জামান চৌধুরীর সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শুভাশীষ দে এর সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠিত হয়। সভায় দুর্নীতি প্রতিরোধসহ দূর্নীতির কুফল এবং এর প্রতিকারে সমাজের ভূমিকা ও করণীয় সম্পর্কে আলোচকরা বক্তব্য রাখেন।
এসিএম এর কেন্দ্রীয় সদস্য মেহনাজ মালার উপস্থাপনায় আলোচক হিসেবে উপস্থিত ছিলেন আসরার হাবীব, আমিনুল ইসলাম বকুল, আশরাফ-উল-আলম ও বিশিষ্ট নাগরিক আলমগীর কুমকুম শ্যামল মল্লিক ও সাইফুল শাহিন প্রমুখ বক্তব্য রাখেন।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এম বদরুল ইসলাম। তিনি বলেন এন্টি করাপশন মুভমেন্ট (এসিএম) একটি দূর্নীতিমুক্ত বাংলাদেশের স্বপ্ন দেখে। সচেতনতা বৃদ্ধি, সততার চর্চা এবং নীতিগত পরিবর্তনের মাধ্যমে একটি উত্তম সমাজ গঠনের লক্ষ্যে কাজ করে এসিএম।
এসিএম সভাপতি বলেন, গত কয়েক দশকে দূর্নীতির শীর্ষে বাংলাদেশ। এটি আর্ন্তজাতিক পরিমন্ডলে একটি লজ্জার বিষয়। সকলে সম্মিলতভাবে কাজ করলে, দূর্নীতির সূচকের শীর্ষস্থান থেকে বাংলাদেশেন অবস্থান নীচে নামতে বাধ্য। আর তাই, এসিএম একটি অ-রাজনৈতিক, অ-সাম্প্রদায়িক, অলাভজনক ও স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান হিসেবে কাজ করবে। এই সংগঠন, গণতন্ত্র, ন্যায়বিচার, আইনের শাসন, স্বচ্ছতা, জবাবদিহিতা, সততা এবং নিরপেক্ষতার মূল্যবোধে অটল। প্রধান অতিথি সিলেট বিভাগের সকল নাগরিককে সংগঠনের সকল কার্যক্রমকে সফল করতে সহযোগিতা করার আহবান জানান।
আলোচকরা তাদের বক্তব্যে বাংলাদেশে জনসেবায় ঘুষ, রাজনৈতিক প্রভাবে ন্যায় বিচার থেকে সাধারণ জনগণের বঞ্চিত হওয়া, সরকারি দপ্তর, প্রকল্পে অনিয়ম ও দূর্নীতির চিত্র তুলে ধরেন। তারা বলেন, সমাজের রন্ধ্রে রন্ধ্রে পৌঁছে যাওয়া এই দূর্নীতিকে মুক্ত করতে এন্টি করাপশন মুভমেন্ট (এসিএম) জনসচেতনতা বাড়াতে কাজ করবে, আইনি ব্যবস্থা গ্রহণ করবে, গবেষণা কার্যক্রমের মাধ্যমে দূর্নীতিমুক্ত বাংলাদেশ দেখতে সুপারিশ করবে ও দূর্নীতি দমন কমিশনকে শক্তিশালী করতে সহযোগিতা করবে। বিজ্ঞপ্তি

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন
20 June 2025

সম্মিলিতভাবে দুর্নীতি বিরোধী আন্দোলনের মাধ্যমে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে হবে: এম বদরুল ইসলাম

বিস্তারিত কমেন্টে