এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২



……………………………

সৌদির সঙ্গে মিল রেখে জামালপুরে ঈদুল আজহা পালিত

Daily Jugabheri
প্রকাশিত 06 June, Friday, 2025
সৌদির সঙ্গে মিল রেখে জামালপুরে ঈদুল আজহা পালিত

যুগভেরী ডেস্ক ::: সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে জামালপুরের সরিষাবাড়ী উপজেলার ১৬টি গ্রামের ধর্মপ্রাণ মুসল্লিরা ঈদুল আজহার নামাজ আদায় করেছেন। শুক্রবার (৬ মে) সকালে সরিষাবাড়ী পৌরসভার বলারদিয়ার মধ্যপাড়া মাস্টার বাড়ী জামে মসজিদসহ মোট চারটি স্থানে ঈদের জামাত অনুষ্ঠিত হয়।

এই আয়োজনে অংশ নেন উপজেলার বলারদিয়ার, মুলবাড়ী, সাতপোয়া, সাঞ্চারপাড়, পঞ্চপীর, পাখাডুবি, বনগ্রাম, বালিয়া, বাউসী, হোসনাবাদ, পাটাবুগা, পুটিয়ারপাড়, বগারপাড়, উচ্চগ্রাম, চর লোটাবর ও করগ্রামের প্রায় ২ শতাধিক মুসল্লি।

নারী ও পুরুষ একসঙ্গে অংশ নিয়ে ধর্মীয় আবেগ এবং উৎসবমুখর পরিবেশে ঈদের নামাজ আদায় করেন। বলারদিয়ার জামে মসজিদের খতিব মাওলানা আজিম উদ্দিন মাস্টার ঈদের নামাজে ইমামতি করেন। নামাজ শেষে পশু কোরবানির মাধ্যমে মুসল্লিরা মহান ত্যাগের আদর্শে নিজেদের উৎসর্গ করার মানসিকতা প্রকাশ করেন।

নামাজে অংশ নেওয়া মুসল্লিরা জানান, সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যে ঈদুল আজহার ঘোষণা অনুযায়ী তারা ঈদ পালন করে থাকেন। তাদের মতে, ইসলাম একটি বিশ্বজনীন ধর্ম, তাই পবিত্র মক্কা শরিফে কোরবানির যে দিন নির্ধারিত হয়, সেটিকে অনুসরণ করাই যুক্তিযুক্ত।

এ প্রসঙ্গে ঈমাম আজিম উদ্দিন মাস্টার বলেন, ‘আমরা রমজানের রোজা থেকে শুরু করে সকল ধর্মীয় আচার-অনুষ্ঠানে মধ্যপ্রাচ্যের সময়সূচী অনুসরণ করে থাকি। ঈদুল আজহার ক্ষেত্রেও তার ব্যতিক্রম নয়। সৌদি আরবের সময়ের সঙ্গে বাংলাদেশের সময়ের পার্থক্য মাত্র কয়েক ঘণ্টা, তাই আমরা দিনপূর্বেই ঈদ উদযাপন করি।’

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন
06 June 2025

সৌদির সঙ্গে মিল রেখে জামালপুরে ঈদুল আজহা পালিত

বিস্তারিত কমেন্টে