এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২



……………………………

যুবদল নেতা আইনুল হকের মেয়ের মৃত্যুতে সিলেট জেলা ও মহানগর যুবদলের শোক

Daily Jugabheri
প্রকাশিত 05 June, Thursday, 2025
যুবদল নেতা আইনুল হকের মেয়ের মৃত্যুতে সিলেট জেলা ও মহানগর যুবদলের শোক

যুগভেরী ডেস্ক ::: সিলেট সদর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও ৭নং মোগলগাও ইউনিয়ন পরিষদের ৪নং ওয়ার্ডের সাবেক মেম্বার আইনুল হকের মেয়ে তাসনিয়া তাবাচ্ছুম নওশিন (১১) এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সিলেট জেলা ও মহানগর যুবদলের নেতৃবৃন্দ।
বৃহস্পতিবার (৫ জুন) এক শোক বার্তায় সিলেট জেলা যুবদলের সভাপতি এডভোকেট মোমিনুল ইসলাম মোমিন, মহানগর যুবদলের সভাপতি শাহ নেওয়াজ বক্ত চৌধুরী তারেক, জেলা যুবদলের সাধারণ সম্পাদক মকসুদ আহমদ, মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মির্জা মোঃ সম্রাট হোসেন বলেন, সিলেট সদর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও ৭নং মোগলগাও ইউনিয়ন পরিষদের ৪নং ওয়ার্ডের সাবেক মেম্বার আইনুল হকের মেয়ে তাসনিয়া তাবাচ্ছুম নওশিন এর মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। আমরা তাসনিয়া তাবাচ্ছুম নওশিন এর মাগফেরাত কামনা করছি এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। মহান রাব্বুল আল আমিন যেন মরহুমা তাসনিয়া তাবাচ্ছুম নওশিনকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন।-আমিন। উল্লেখ্য, মরহুমা তাসনিয়া তাবাচ্ছুম নওশিন জানাযার নামাজ আজ রাত ১০টায় লালারগাও মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হবে। জানাযার নামাজ শেষে তার দাফন সম্পন্ন হবে। বিজ্ঞপ্তি

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন
05 June 2025

যুবদল নেতা আইনুল হকের মেয়ের মৃত্যুতে সিলেট জেলা ও মহানগর যুবদলের শোক

বিস্তারিত কমেন্টে