এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২



……………………………

সিলেটে ট্রাকচাপায় প্রাণ গেল কিশোরের

Daily Jugabheri
প্রকাশিত 20 May, Tuesday, 2025
সিলেটে ট্রাকচাপায় প্রাণ গেল কিশোরের

যুগভেরী ডেস্ক ::: সিলেটে ট্রাক চাপায় এক কিশোরের মৃত্যু হয়েছে। রাস্তা পার হতে গিয়ে বেপরোয়া গতির একটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলে প্রাণ হারায় সে। সোমবার (১৯ মে) রাত সাড়ে ৯টায় সিলেটের শাহপরাণ থানাধীন পীরেরবাজারে এ দুর্ঘটনা ঘটে।নিহত মো. নাঈম আহমদ (১৮) শাহপরাণ থানাধীন দাসপাড়া এলাকার বাসিন্দা।

বিষয়টি নিশ্চিত করে শাহপরাণ থানার ওসি মো. মনির হোসেন বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ট্রাকটি আটক করা গেলেও এর চালক পালিয়ে গেছে। তিনি বলেন, নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ দিলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন
20 May 2025

সিলেটে ট্রাকচাপায় প্রাণ গেল কিশোরের

বিস্তারিত কমেন্টে