এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২



……………………………

প্রবীণ ফটো সাংবাদিক আতার ছেলে রেজাউর রহমান রনি নিখোঁজ

Daily Jugabheri
প্রকাশিত 11 May, Sunday, 2025
প্রবীণ ফটো সাংবাদিক আতার ছেলে রেজাউর রহমান রনি নিখোঁজ

বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির প্রতিষ্ঠাতা ও দৈনিক সিলেট বাণীর প্রবীণ ফটো সাংবাদিক আতাউর রহমান আতার ২য় ছেলে মো. রেজাউর রহমান রনি নিখোঁজ রয়েছে। সে গত শুক্রবার (৯ মে) রাতে কাউকে কিছু না বলে ঘর থেকে বেরিয়ে যায় সব আত্মীয় স্বজনদের বাড়িতে খোঁজ নিয়েও তাকে পাওয়া যায়নি। জানা যায়, রনি একজন মানসিক ভারসাম্যহীন। নগরীর ৬৩নং মেন্দিবাগের বাসিন্দা সিনিয়র ফটো সাংবাদিক আতাউর রহমান আতার ২য় ছেলে। তার বয়স ২৭ বছর। যদি কোনো হৃদয়বান ব্যাক্তি রনির খোঁজ পেয়ে থাকেন, তাহলে নিকটস্থ থানায় অথবা নিম্নোক্ত নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ রইল। যোগাযোগের নং- ০১৭১১-৪৪৫৩৫৩।

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন
11 May 2025

প্রবীণ ফটো সাংবাদিক আতার ছেলে রেজাউর রহমান রনি নিখোঁজ

বিস্তারিত কমেন্টে