এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২



……………………………

সিলেটে আওয়ামী লীগ নিষিদ্ধ না হওয়া পর্যন্ত রাজপথে অবস্থানের ঘোষণা

Daily Jugabheri
প্রকাশিত 10 May, Saturday, 2025
সিলেটে আওয়ামী লীগ নিষিদ্ধ না হওয়া পর্যন্ত রাজপথে অবস্থানের ঘোষণা

যুগভেরী ডেস্ক ::: সিলেটে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে গণজমায়েত চলছে। শনিবার (১০ মে) বিকাল ৩টা থেকে নগরীর চৌহাট্টাস্ত কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে সড়কে এ কর্মসূচি শুরু হয়।কর্মসূচিতে এনসিপি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, ছাত্রশিবির ও জুলাই ঐক্যসহ অন্যান্য সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করে।

 

জমায়েতে অংশগ্রহণকারীদের দাবি, আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। তা না করা পর্যন্ত তারা আন্দোলন কর্মসূচি চালিয়ে যাবেন। তারা বলেন, অন্তর্বর্তী সরকার এখনও ‘জুলাই ঘোষণাপত্র’ জারি করেন নি। এতে আমরা বিক্ষুব্ধ। আওয়ামী লীগ নিষিদ্ধ না হওয়া পর্যন্ত আমাদের অবস্থান কর্মসূচি চলবে।

এদিকে গণজমায়েতের কারণে জিন্দাবাজার-চৌহাট্টা-সড়কের যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে নগরজুড়ে ব্যাপক যানজট সৃষ্টি হয়েছে।

 

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন
10 May 2025

সিলেটে আওয়ামী লীগ নিষিদ্ধ না হওয়া পর্যন্ত রাজপথে অবস্থানের ঘোষণা

বিস্তারিত কমেন্টে