এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২



……………………………

সিসিক কর্মচারীর মরদেহটি উদ্ধার

Daily Jugabheri
প্রকাশিত 30 April, Wednesday, 2025
সিসিক কর্মচারীর মরদেহটি উদ্ধার

যুগভেরী ডেস্ক ::: সিলেট মহানগরের কাজিটুলা এলাকা থেকে ফাহিম আহমদ (২৪) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।গত মঙ্গলবার (২৯ এপ্রিল) রাত ৯টার দিকে কাজিটুলার লোহারপাড়া এলাকার ডি ২৯ নম্বর বাসা থেকে মরদেহটি উদ্ধার করে কোতোয়ালি মডেল থানা পুলিশ।

 

নিহত ফাহিম সিলেট সিটি কর্পোরেশনের কর্মচারী পানি শাখায় কাজ করে। সে ওই বাসায় ভাড়াটিয়া হিসেবে থাকতেন বলে জানাগেছে।
সিলেট কোতোয়ালি মডেল থানা ওসি মো. জিয়াউল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, রাত ৯ টার দিকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। লাশের সুরতহাল প্রতিবেদন তৈরির পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন
30 April 2025

সিসিক কর্মচারীর মরদেহটি উদ্ধার

বিস্তারিত কমেন্টে