এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২



……………………………

রিকাবীবাজারে জামায়াতের সদস্য সংগ্রহ অভিযান ও দাওয়াতি ক্যাম্পেইন

Daily Jugabheri
প্রকাশিত 30 April, Wednesday, 2025
রিকাবীবাজারে জামায়াতের সদস্য সংগ্রহ অভিযান ও দাওয়াতি ক্যাম্পেইন

যুগভেরী ডেস্ক ::: সিলেট মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারী এডভোকেট মোহাম্মদ আব্দুর রব বলেছেন, জামায়াত বাংলাদেশের সবুজ ভু-খন্ডে ইনসাফভিত্তিক সমাজ বিনির্মাণ করতে চায়। বিপুল সম্ভাবনা থাকা স্বত্তেও সৎ নেতৃত্বের অভাবে আমরা দিন দিন পিছিয়ে যাচ্ছি। দেশ জাতি ও সমাজকে নেতৃত্ব দিতে একদল আদর্শবান সুনাগরিক গড়ে তোলাই আমাদের লক্ষ্য। জামায়াত সহযোগিতা করুন আমরা একটি ইনসাফভিত্তিক সমাজ উপহার দিতে সক্ষম হবো।

তিনি সোমবার সন্ধ্যায় নগরীর রিকাবীবাজার পয়েন্টে কোতোয়ালী থানা জামায়াত আয়োজিত কেন্দ্রঘোষিত গণসংযোগ পক্ষ উপলক্ষে সহযোগী সদস্য সংগ্রহ অভিযান ও দাওয়াতি সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।

থানা আমীর আজিজুল ইসলামের সভাপতিত্বে ও সেক্রেটারী পারভেজ আহমদের পরিচালনায় অনুষ্ঠিত দাওয়াতি সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মহানগর জামায়াত নেতা মাওলানা আব্দুল মুকিত, সাবেক শহর ছাত্রশিবির সভাপতি ডাঃ মোঃ আব্দুল্লাহ। দাওয়াতি ক্যাম্পেইন পরিচালনা করেন থানা নায়েবে আমির এডভোকেট সিরাজুল ইসলাম।
ক্যাম্পেইনে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ সহযোগি সদস্য ফরম পূরণের মাধ্যমে জামায়াতে ইসলামীতে যোগদান করেন।

বিশিষ্টজনদের মধ্যে উপস্থিত ছিলেন, ১নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী নিয়াজ মোহাম্মদ আজিজুল করিম, ২নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর রাজিক মিয়া, ওয়ার্ড সভাপতিবৃন্দ যথাক্রমে মাজহারুল ইসলাম, মোয়াজ্জেম হোসেন, হাফিজ আব্দুল আলীম, ব্যাবসায়ী তাজুল ইসলাম, হাফিজ নুর মোহাম্মদ, শ্রমিক নেতা, জাবেদ আহমদ, এডভোকেট আব্দুল হামিদ প্রমূখ।

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন
30 April 2025

রিকাবীবাজারে জামায়াতের সদস্য সংগ্রহ অভিযান ও দাওয়াতি ক্যাম্পেইন

বিস্তারিত কমেন্টে