এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২



……………………………

ছাত্র জমিয়ত সিলেট মহানগর বৈঠক অনুষ্ঠিত

Daily Jugabheri
প্রকাশিত 22 April, Tuesday, 2025
ছাত্র জমিয়ত সিলেট মহানগর বৈঠক অনুষ্ঠিত

যুগভেরী ডেস্ক ::: ছাত্র জমিয়ত সিলেট মহানগর শাখার মাসিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গত (২১ এপ্রিল) সোমবার বাদ মাগরিব বন্দরবাজারস্থ দলীয় কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। মহানগর ছাত্র জমিয়তের সভাপতি হাফিজ জামিল আহমদ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবু হানিফা সাদি’র পরিচালনায় বৈঠকে উপস্থিত ছিলেন সহ সভাপতি হাফিজ নুরুল ইসলাম, সহ সভাপতি হাবিবুর রহমান, অর্থ বিষয়ক সম্পাদক মীর আইনুল হক, প্রচার সম্পাদক সৈয়দ আবিদুর রহমান, প্রশিক্ষণ সম্পাদক শরিফ রেজা, সমাজসেবা সম্পাদক শায়খুল ইসলাম, দপ্তর সম্পাদক রায়হান উদ্দিন, কওমী মাদ্রাসা বিষয়ক সম্পাদক মাসউদুর রহমান সালিম সরকারি মাদ্রাসা বিষয়ক সম্পাদক সিদ্দিক আহমদ নির্বাহী সদস্য খুবায়েব বিন জামিল, আনোয়ার হুসাইন, আব্দুল্লাহ আল মামুন, আব্দুর রহিম প্রমুখ।

বৈঠকে সংগঠনের অগ্রগতি ও বিভিন্ন থানা ও ইউনিটের কার্যক্রম গতিশীল করতে বেশকিছু সিদ্ধান্ত গৃহীত হয়।পাশাপাশি সিলেট মহানগরের আওতাধীন প্রতিটি থানা ও প্রতিষ্ঠান সফর সহ প্রশিক্ষণ কর্মশালা আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়।বিজ্ঞপ্তি।

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন
22 April 2025

ছাত্র জমিয়ত সিলেট মহানগর বৈঠক অনুষ্ঠিত

বিস্তারিত কমেন্টে