এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২



……………………………

সিলেট ফেঞ্চুগঞ্জে বজ্রপাতে একজনের প্রাণহানী

Daily Jugabheri
প্রকাশিত 22 April, Tuesday, 2025
সিলেট ফেঞ্চুগঞ্জে বজ্রপাতে একজনের প্রাণহানী

যুগভেরী ডেস্ক ::: সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলা বাজার সংলগ্ন কুশিয়ারা নদীতে নৌকা চালানোর সময় বজ্রপাতে একজন মারা গেছেন। নিহতের নাম জিলান মিয়া।তিনি পেশায় নৌকা চালক। মঙ্গলবার সকাল সাড়ে দশটার দিকে এ ঘটনা ঘটে। নিহত জিলান উপজেলার বাঘমারা পশ্চিম পাড়া এলাকার নাসিম মিয়ার ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন ফেঞ্চুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুজ্জামান খান। তিনি জানান, প্রতিদিনের মত জিলান মিয়া নদীতে নৌকা চালাতে বের হোন। এসময় বৃষ্টির সাথে হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই জিলান মিয়া মারা যান। পরবর্তী আইনী ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন
22 April 2025

সিলেট ফেঞ্চুগঞ্জে বজ্রপাতে একজনের প্রাণহানী

বিস্তারিত কমেন্টে