এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২



……………………………

কারাগারে আওয়ামী লীগ নেতা বাবর

Daily Jugabheri
প্রকাশিত 20 April, Sunday, 2025
কারাগারে আওয়ামী লীগ নেতা বাবর

যুগভেরী ডেস্ক ::: সিলেটের জকিগঞ্জ থেকে গ্রেফতার উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এমএজি বাবর (৬২)কে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। রোববার (২০ এপ্রিল) দুপুরে তাকে তাকে আদালতে তোলা হলে আদালতে এ নির্দেশ দেন। এর আগে রোববার ভোরে জকিগঞ্জ পৌর এলাকার নিজ বাড়ি গ্রেফতার করা হয় তাকে।উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাবর জকিগঞ্জ পৌর এলাকার কেছরী গ্রামের মৃত আব্দুন নূর মেম্বারের ছেলে।

জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম মুন্না জানান, গ্রেফতার আসামির বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে তিনটি মামলা রয়েছে। এরমধ্যে একটি মামলায় তিনি উচ্চ আদালত থেকে ৮ সপ্তাহের জামিন নিলেও বাকি দুটি মামলায় জামিন নেননি। রোববার ভোরে গ্রেফতারের পর দুপুরে আদালতে তোলা হলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন
20 April 2025

কারাগারে আওয়ামী লীগ নেতা বাবর

বিস্তারিত কমেন্টে