এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২



……………………………

ভোলাগঞ্জ বাংকারে পাথর উত্তোলনের সময় শ্রমিকের মৃ ত্যু

Daily Jugabheri
প্রকাশিত 20 March, Thursday, 2025
ভোলাগঞ্জ বাংকারে পাথর উত্তোলনের সময় শ্রমিকের মৃ ত্যু

কোম্পানীগঞ্জ প্রতিনিধি: সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ বাংকার( সংরক্ষিত) এলাকা থেকে পাথর উত্তোলন করতে গিয়ে কয়েস আহমদ (৩৮) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। সে নেত্রকোনা জেলার কালিয়াজুড়ি উপজেলার জগন্নাথপুর গ্রামের মৃত মমরাজ মেম্বারের ছেলে।সে স্থানীয় দয়ারবাজারে একটি বাসায় ভাড়া থাকত। বুধবার (২০ মার্চ) রাত সাড়ে ১২টায় এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে কয়েকজন শ্রমিক বাংকার এলাকায় পাথর উত্তোলনের কাজ করছিলেন। এ সময় আকস্মিকভাবে একটি গাছ ধসে পড়লে সে গাছের নিচে চাপা পড়ে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কোম্পানীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে পুলিশ লাশ তাদের হেফাজতে নেয়। কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজায়ের আল মাহমুদ আদনান এ তথ্য নিশ্চিত করে জানান, লাশের সূরতহাল করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন
20 March 2025

ভোলাগঞ্জ বাংকারে পাথর উত্তোলনের সময় শ্রমিকের মৃ ত্যু

বিস্তারিত কমেন্টে