এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২



……………………………

কোম্পানীগঞ্জে গণঅধিকার পরিষদের পরিচিতি সভা ও ইফতার মাহফিল

Daily Jugabheri
প্রকাশিত 07 March, Friday, 2025
কোম্পানীগঞ্জে গণঅধিকার পরিষদের পরিচিতি সভা ও ইফতার মাহফিল

কোম্পানীগঞ্জ প্রতিনিধি : গণঅধিকার পরিষদ সিলেট জেলার কোম্পানীগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে শুক্রবার (৭ মার্চ) টুকের বাজার মেজবান রেষ্টুরেন্টে নবগঠিত আহবায়ক কমিটির পরিচিতি সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। কোম্পানীগঞ্জ গণঅধিকার পরিষদের আহবায়ক লিটন মাহমুদের সভাপতিত্বে ও সদস্য সচিব সোহেল মাহমুদের পরিচালনায় এতে বক্তব্য রাখেন গণঅধিকার পরিষদ সিলেট জেলা শাখার আহ্বায়ক রহমতে এলাহি লস্কর নাইম, সদস্য সচিব আব্দুল্লাহ আল মামুন সুজন। উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা গণঅধিকার কমিটির যুগ্ম আহ্বায়ক জুয়েল আহমদ, আবজাল হোসেন, মারুফ আহমদ, মাসুদ রানা, নুরুল হক, নাজিম উদ্দীন ও রাম কৃষ্ণ সরকার, যুগ্ম সদস্য সচিব সাইদুর রহমান, আশরাফুল ইসলাম, ইয়াছিন আলী, রুবেল মাহমুদ, নাইম মাহমুদ ও ইয়াছিন আরাফাত, কার্যকরী সদস্য মিয়া ধন, আশরাফুল ইসলাম সুমন, মাহবুব আলম বিজয়, সাদিকুর রহমান, ইসমাঈল হোসেন, আলিম উদ্দিন আতিকুল ইসলাম ও মোফাজ্জল হোসেন। এছাড়া ইফতার মাহফিলে সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণী পেশার লোকজন অংশ গ্রহন করেন। মোনাজাত পরিচালনা করেন টুকের বাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতীব মুফতি গাজী মাসুদুর রহমান খাঁন।

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন
07 March 2025

কোম্পানীগঞ্জে গণঅধিকার পরিষদের পরিচিতি সভা ও ইফতার মাহফিল

বিস্তারিত কমেন্টে