এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২



……………………………

পেটে পেঁচিয়ে গাঁজা পাচারকালে নারী আটক

Daily Jugabheri
প্রকাশিত 06 March, Thursday, 2025
পেটে পেঁচিয়ে গাঁজা পাচারকালে নারী আটক

যুগভেরী ডেস্ক ::: হবিগঞ্জের মাধবপুরে পেটে পেঁচিয়ে গাঁজা পাচারকালে ৪ কেজি গাঁজাসহ এক নারী মাদক বিক্রেতাকে আটক করেছে মাধবপুর থানার কাশিমনগর ফাঁড়ির পুলিশ। গাঁজাসহ আটক নারী হল দিনাজপুর জেলার কসবা গ্রামের ফজর আলীর মেয়ে রোকসানা আক্তার(৩৫)।

বুধবার বিকালে কাশিমনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ গোলাম মোস্তুূফার নেতৃত্বে পুলিশ উপজেলার চৌমুহনী ইউনিয়নের সমজদিপুর এলাকায় অভিযান পরিচালনা করে উল্লেখিত।ব্যক্তিকে আটক করে। কাশিমনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ গোলাম মোস্তুুফা জানান এএসআই সাইফুল ইসলামসহ পুলিশ সদস্যরা এ অভিযানে অংশ নেয়। তিনি জানান,পুলিশের কাছে খবর আসে হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার চৌমুহনী ইউনিয়নের মনতলা চেঙ্গারবাজার সড়ক দিয়ে গাঁজার চালান আসতে পারে। বুধবার বিকালে মনতলা চেঙ্গারবাজার সড়কের সমজদিপুর এলাকায় দিয়ে বোখরা পরিহিত একজন নারী একটি সিএনজিতে যাওয়ার সময় তাকে থামানো হয়।পুলিশের সন্দেহ হলে তাকে তল্লাশী করে পেটের সঙ্গে পেঁচানো ৪কেজি গাঁজা জব্দ করা হয়।

মাধবপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, আটককৃতের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন
06 March 2025

পেটে পেঁচিয়ে গাঁজা পাচারকালে নারী আটক

বিস্তারিত কমেন্টে