এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২



……………………………

ইয়াতিমদের সাথে সিলেট মহানগর জামায়াতের ইফতার মাহফিল

Daily Jugabheri
প্রকাশিত 03 March, Monday, 2025
ইয়াতিমদের সাথে সিলেট মহানগর জামায়াতের ইফতার মাহফিল

যুগভেরী ডেস্ক ::: জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম বলেছেন, মানবতার মুক্তি সনদ মহাগ্রন্থ আল কুরআন নাযিলের মাস মাহে রমজান হচ্ছে আত্মশুদ্ধি অর্জনের মাস। রমজান মাস হলো একটি বছরের প্রশিক্ষণের মাস। তাই পবিত্র মাহে রমজান থেকে শিক্ষা নিয়ে সমাজের সুবিধাবঞ্চিত মানুষ ও শিশুদের কল্যাণে বিত্তবানদের এগিয়ে আসতে হবে। ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠা ছাড়া সুবিধাবঞ্চিত মানুষ তাদের ন্যায্য অধিকার ফিরে পাবে না। সামাজিক বৈষম্য ও ধনী-গরিবের ব্যবধান কমিয়ে আনতে মাহে রমজান হচ্ছে একটি উজ্জ্বল দৃষ্টান্ত। কুরআন নাযিলের মাসে কুরআনের সমাজ প্রতিষ্ঠার শপথ নিতে হবে।

তিনি সোমবার সিলেট মহানগর জামায়াতের উদ্যোগে নগরীর ইসলামপুর বাজারস্থ একটি ইয়াতিমখানায় ইয়াতিম শিশুদের নিয়ে অনুষ্ঠিত ইফতার ও দোয়া মাহফিলে সভাপতির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।

মহানগর সহকারী সেক্রেটারী জাহেদুর রহমান চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠিত ইফতার মাহফিলে বক্তব্য রাখেন সিলেট মহানগর জামায়াতের নায়েবে আমীর ড. নূরুল ইসলাম বাবুল, সহকারী সেক্রেটারী এডভোকেট মোহাম্মদ আব্দুর রব ও মাওলানা ইসলাম উদ্দিন, শিক্ষাবিদ মোহাম্মদ জসীম উদ্দিন ও জামায়াত নেতা শামীম আহমদ ও মোহাম্মদ সাইফুল ইসলাম প্রমূখ।

ইফতার মাহফিলে মুসলিম উম্মাহ ও দেশ জাতির কল্যান সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। বিজ্ঞপ্তি

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন
03 March 2025

ইয়াতিমদের সাথে সিলেট মহানগর জামায়াতের ইফতার মাহফিল

বিস্তারিত কমেন্টে