এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২

২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
৪ঠা জিলকদ, ১৪৪৭ হিজরি

……………………………

মধ্যরাতে আবারও সিলেটসহ দেশ ভূমিকম্পে কাঁপল

Daily Jugabheri
প্রকাশিত ২৮ ফেব্রুয়ারি, শুক্রবার, ২০২৫
মধ্যরাতে আবারও সিলেটসহ দেশ ভূমিকম্পে কাঁপল

যুগভেরী ডেস্ক ::: মধ্যরাতে আবারও ভূমিকম্পে কাঁপল দেশের উত্তরাঞ্চলের বেশ কিছু এলাকা। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) দিবাগত রাত ৩টা ৬ মিনিটে রাজশাহী, জয়পুরহাট, ঠাকুরগাঁওসহ বেশ কিছু অঞ্চলে এ কম্পন অনুভূত হয়।

ইন্ডিয়ান মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট (আইএমডি) বলছে, ভূমিকম্পের মাত্রা ছিল ৫.৫। যার উৎপত্তিস্থল নেপাল-চীন সীমান্তবর্তী কোদারী এলাকা থেকে ১৪ কিলোমিটার দক্ষিণে। উৎপত্তিস্থলে গভীরতা ছিল ১০ কিলোমিটার। ভূমিকম্পটি কয়েক সেকেন্ড স্থায়ী হয়।

টাইমস অব ইন্ডিয়া বলছে, নেপালের ভূমিকম্পে বিহার ও শিলিগুড়িতেও কম্পন অনুভূত হয়েছে।

 

এর আগে বুধবার দিবাগত মধ্যরাতে ২টা ৫৫ মিনিট ৩৭ সেকেন্ডে সিলেটে ভূমিকম্প অনুভূত হয়। এর উৎপত্তিস্থল ভারতের আসাম রাজ্যের মরিগাঁও। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫.৩।

এ ছাড়াও গত মঙ্গলবার সকাল ৬টা ৪০ মিনিটে ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে এই কম্পনের মাত্রা ছিল ৫.১। বঙ্গোপসাগরই এই ভূমিকম্পের উৎসস্থল। ফলে বেশি প্রভাব পড়েছে উপকূলের জেলাগুলোতে।পশ্চিমবঙ্গের পাশাপাশি ওড়িশাতেও এ কম্পন অনুভূত হয়েছে। উৎসস্থলের গভীরতা ছিল ৯১ কিলোমিটার।

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন