এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২



……………………………

সিলেট মোগলগাঁও ইউনিয়নে ব্যাবসায়ী খুন, নেপথ্যে ‘ছিনতাই

Daily Jugabheri
প্রকাশিত 27 February, Thursday, 2025
সিলেট মোগলগাঁও ইউনিয়নে ব্যাবসায়ী খুন, নেপথ্যে ‘ছিনতাই

যুগভেরী ডেস্ক ::: সিলেটে এক ছাগল ব্যবসায়ীর লাশ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে ছাগল বিক্রির টাকা ছিনিয়ে নিতে রাতের আঁধারে তাকে খুন করা হয়েছে। গত বুধবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে জালালাবাদ থানার ৭নং মোগলগাঁও ইউনিয়নের ২নং ওয়ার্ডের লামা-আকিলপুন পীরেরগাঁও নামক গ্রামের এক ঝোপ থেকে তার লাশ উদ্ধার করা হয়।

নিহতের নাম সমর আলী (৬৫)। তার বাড়ি একই ইউনিয়নের ১নং ওয়ার্ডের লালখা গ্রামে। তিনি পেশায় একজন ছাগল ব্যাপারী ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গতকাল মঙ্গলবার (২৫ ফেব্রয়ারি) সন্ধ্যা বেলা স্থানীয় পীরেরগাঁও মসজিদে মাগরিবের নামাজ পড়েন সমর আলী। তারপর তিনি ব্যবসায়ীক কাজে বের হন। এসময় তার সাথে ছাগল বিক্রির ৩৫ হাজার টাকা ছিল। পথিমধ্যে কে বা কারা তার উপর হামলা চালিয়ে খুন করে টাকা নিয়ে পালিয়ে যায়।

গত বুধবার দুপুরে খবর পেয়ে পুলিশ লাশ টনাস্থল থেকে উদ্ধার করে । এবিষয় জালালাবাদ থানার এসআই জয়ন্ত কুমার দে বলেন, লাশের সুরতহাল রিপোর্ট তৈরী করে ময়না তদন্তের জন্য লাশটি ওসমানী হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তিনি জানান, নিহতের ডান কাঁধে জখম রয়েছে।তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ছাগল বিক্রির টাকা ছিনিয়ে নিতে তাকে খুন করা হয়েছে। তদন্ত স্বাপেক্ষে বিস্তারিত জানা যাবে।

 

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন
27 February 2025

সিলেট মোগলগাঁও ইউনিয়নে ব্যাবসায়ী খুন, নেপথ্যে ‘ছিনতাই

বিস্তারিত কমেন্টে