এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২



……………………………

সিলেট ট্যুরিজম ক্লাবের আহ্বায়ক কমিটির প্রথম সভা অনুষ্ঠিত”

Daily Jugabheri
প্রকাশিত time ago 2 hours
সিলেট ট্যুরিজম ক্লাবের আহ্বায়ক কমিটির প্রথম সভা অনুষ্ঠিত”

যুগভেরী ডেস্ক ::: সিলেটে পর্যটনবিষয়ক সামাজিক সংগঠন সিলেট ট্যুরিজম ক্লাবের আহ্বায়ক কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় নগরীর একটি রেস্টুরেন্টে এ সভা অনুষ্ঠিত হয়।
ক্লাবের আহ্বায়ক দেলওয়ার হোসেন রানার সভাপতিত্বে এবং সদস্য সচিব ফয়জুল ইসলামের পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন আহ্বায়ক কমিটির সদস্য, ক্লাবের সাবেক সভাপতি হুমায়ুন কবির লিটন, সাবেক সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম মিয়া, তুহিন আহমদ চৌধুরী, আব্দুল বারি সুজন, সৈয়দ মাহমুদুল হাসান প্রমুখ।
সভায় ক্লাবের সাংগঠনিক কার্যক্রম গতিশীল করা এবং পর্যটন খাতের উন্নয়নে বিভিন্ন কর্মসূচি গ্রহণের বিষয়ে আলোচনা হয়। এ সময় নতুন সদস্য সংগ্রহ, ক্লাবের উদ্যোগে গ্রুপ ট্যুর চালু এবং আগামী দুই মাসের মধ্যে ক্লাবের নির্বাচন আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় বক্তারা সিলেটের পর্যটন সম্ভাবনাকে কাজে লাগাতে ক্লাবের কার্যক্রম আরও সম্প্রসারণ এবং সদস্যদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন
05 November 2026

সিলেট ট্যুরিজম ক্লাবের আহ্বায়ক কমিটির প্রথম সভা অনুষ্ঠিত”

বিস্তারিত কমেন্টে