এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২



……………………………

ভারতে অনুপ্রবেশের চেষ্টা, সিলেট এসআরবির জালে ৮ আটক

Daily Jugabheri
প্রকাশিত time ago 2 hours
ভারতে অনুপ্রবেশের চেষ্টা, সিলেট এসআরবির জালে ৮ আটক

যুগভেরী ডেস্ক ::: মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে ৮ জনকে আটক করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৯। গত সোমবার (২ নভেম্বর) তাদেরকে আটক করা হয় এসআরবি-৯ এর গণমাধ্যম শাখা বুধবার (৪ নভেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছে।

 

আটক ব্যক্তিরা হলেন কুলাউড়ার সঞ্জরপুর গ্রামের মো. হারিছ আলী (৩৫) ও আবুল আলী (৪৫), গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার আমিনুর শরীফ (৪২), মো. মফিজুর শিকদার (৪৩), কামরুল মোল্যা (৪৬), ইয়ামিন মোল্যা (৪৫), সুখলাল বিশ্বাস (৪১) এবং গোপালগঞ্জ সদর উপজেলার মো. জিহাদ সরদার (৪০)।

 

এসআরবি জানায়, গত সোমবার কুলাউড়ার শরীফপুর ইউনিয়নের সঞ্জরপুর এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় বৈধ পাসপোর্ট ও ভ্রমণসংক্রান্ত কাগজপত্র ছাড়াই ভারতে যাওয়ার উদ্দেশ্যে অবস্থান করা ৮ জনকে আটক করা হয়। তারা কেউই ভারতে যাওয়ার বৈধ পাসপোর্ট, ভিসা বা ভ্রমণসংক্রান্ত কাগজপত্র দেখাতে পারেননি।

 

আটক ব্যক্তিদের মধ্যে হারিছ আলী ও আবুল আলী অপর ছয়জনকে কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যেতে সহযোগিতা করছিলেন। পরে তাদের সবাইকে আটক করে কুলাউড়া থানায় হস্তান্তর করা হয়েছে।

 

এসআরবি-৯-এর অতিরিক্ত পুলিশ সুপার কেএম শহিদুল ইসলাম সোহাগ বিষয়টি নিশ্চিত করেছেন।

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন
04 November 2026

ভারতে অনুপ্রবেশের চেষ্টা, সিলেট এসআরবির জালে ৮ আটক

বিস্তারিত কমেন্টে