এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২



……………………………

সিলেটে ভাতিজার দায়ের কোপে চাচা নিহত

Daily Jugabheri
প্রকাশিত time ago 3 hours
সিলেটে ভাতিজার দায়ের কোপে চাচা নিহত

যুগভেরী ডেস্ক ::: সিলেটের কোম্পানীগঞ্জে গালিগালাজের জেরে রুস্তম আলী (৫৫) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার ভাতিজার বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত ভাতিজা বিল্লাল মিয়া (৩০) কে আটক করেছে পুলিশ।

বুধবার (৪ নভেম্বর) সকাল ৮টার দিকে উপজেলার দক্ষিণ বুড়দেও এলাকার পুরান সড়কে এ ঘটনা ঘটে।

আটক বিল্লাল মিয়া উপজেলার ডাকাতিবাড়ি গ্রামের মহরম আলীর ছেলে। নিহত রুস্তম আলী তার দূর সম্পর্কের চাচা।

আটক বিলআল মিয়ার বরাত দিয়ে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওছমান গনি জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে বিল্লাল জানিয়েছে, কয়েক দিন আগে রুস্তম আলী তাকে পাগল ও গাঁজাসেবী বলে গালিগালাজ করেন। এ নিয়ে তার মধ্যে ক্ষোভ ছিল। বুধবার সকালে রুস্তম আলীকে একা পেয়ে বটিদা দিয়ে তার ওপর হামলা চালায় বিল্লাল।

ওসি আরও জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন
04 November 2026

সিলেটে ভাতিজার দায়ের কোপে চাচা নিহত

বিস্তারিত কমেন্টে