এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২



……………………………

দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের মিছিল ও সমাবেশ

Daily Jugabheri
প্রকাশিত time ago 1 hour
দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের মিছিল ও সমাবেশ

যুগভেরী ডেস্ক ::: পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচীর অংশ হিসেবে নগরীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দল। বিক্ষোভ সমাবেশ শেষে বিশাল মিছিল নগরী প্রধান সড়ক প্রদক্ষিণ করে জিন্দাবাজার পয়েন্টে গিয়ে শেষ হয়। বুধবার বিকেলে রেজিস্টারী মাঠে বিক্ষোভ মিছিল পূর্ববর্তী সমাবেশে সভাপতিত্ব করেন সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল আহাদ খান জামাল।

সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাকিল মুর্শেদের পরিচালনায় অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির নির্বাহী কমিটি সহ-সাংগঠনিক সম্পাদক, সিলেট মহানগর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ও ওয়াসার চেয়ারম্যান মিফতাহ সিদ্দিকী, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপির সভাপতি, সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সংসদের সহ-সাংগঠনিক সম্পাদক কামাল হাসান জুয়েল।

বক্তব্য রাখেন, সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক মিফতাহুল কবির মিফতা, যুগ্ম আহবায়ক আলী মো: নুরুল হুদা দিপু,দেলোয়ার হোসেন চৌধুরী, সৈয়দ সরওয়ার রেজা।

সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন দক্ষিণ সুরমা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব, মহানগর ছাত্রদলের যুগ্ম সম্পাদক নুরুল আমিন।

বিক্ষোভ মিছিল ও সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিলেট জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক কুহিনুর আহমদ, সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহবায়ক আব্দুস শহীদ, বিমানবন্দর থানা বিএনপির আহবায়ক আব্দুল কাদির সমছু, সৌদিআরব প্রাদেশিক বিএনপির আহবায়ক জাকারিয়া আরেফিন ফয়সল, সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুস সামাদ তুহেল, সিলেট জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম তুরন, মহানগর বিএনপির সাবেক সদস্য টুটুল আহমদ, জাসাসের সাবেক কেন্দ্রীয় নেতা মঞ্জুর হোসেন মজনু, ফ্রান্স স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জি.এম আজম। উপস্থিত ছিলেন, সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক তোফায়েল চৌধুরী উজ্জল, আব্দুর রউফ, আহবায়ক কমিটির সদস্য আব্দুল জলিল, মিছবাউর রহমান, আব্দুস সালাম আজাদ সাহেদ, শেখ আব্দুল মনাফ, খন্দকার মনিরুজ্জামান মনির, সালেক আহমদ, খন্দকার ফয়েজ আহমদ, সাঈদ মাহমুদ ওয়াদুদ, মো: আশিক মিয়া, প্রভাষক মাকসুদ আলম, সাইদুল এনাম চৌধুরী লাহিন, সেলিম আহমদ, নুরুল ইসলাম রুহুল, আয়াত আলী প্রিন্স, কয়েছ আহমদ, আব্দুল আমিন, দিহান আহমদ হারুন, দক্ষিণ সুরমা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল মালিক মল্লিক, সদস উপজেলার আহবায়ক আমিনুর রহমান আমিন, সদস্য সচিব জুয়েল আহমদ, সিনিয়র যুগ্ম আহবায়ক আলা উদ্দিন মনাই, গোয়াইনঘাট উপজেলার আহবায়ক আহমদ হুমায়ুন জামাল, সদস্য সচিব শাহাব উদ্দিন চেয়ারম্যান, জৈন্তাপুর উপজেলার আহবায়ক মো: শাহজাহান, সদস্য সচিব আব্দুল্লাহ ইলিয়াস, সিনিয়র যুগ্ম আহবায়ক মইনুল হোসেন মেম্বার, কোম্পানীগঞ্জ উপজেলার আহবায়ক এড. আলা উদ্দিন, সাবেক সদস্য সচিব এড. আব্দুল্লাহ আল হেলাল, জকিগঞ্জ উপজেলার আহবায়ক শামসুল ইসলাম লেইছ, সদস্য সচিব এড. রুহুল আমিন, জকিগঞ্জ পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সাহেদ, বিশ্বনাথ উপজেলার ভারপ্রাপ্ত আহবায়ক নুরুজ্জামান, সদস্য সচিব আশিকুর রহমান, পৌর আহবায়ক আবুল খায়ের, সদস্য সচিব আহমদ দুলাল মিয়া, কানাইঘাট উপজেলার আহবায়ক ফারুক আহমদ মেম্বার, সদস্য সচিব আমিনুল ইসলাম আমিন, বিয়ানীবাজার উপজেলার সদস্য সচিব আফজল আহমদ, ওসমানীনগর উপজেলার আহবায়ক রকিব আলী, ভারপ্রাপ্ত সদস্য সচিব লয়লুছ মিয়া, গোলাপগঞ্জ উপজেলার সিনিয়র যুগ্ম আহবায়ক দেলোয়ার হোসেন প্রমুখ।

সভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপির নির্বাহী কমিটি সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী বলেন, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দল সাহসী ও গৌরবময় ভূমিকা রেখেছে। সেই ধারাবাহিকতা অব্যাহত রেখে দেশকে অস্থিতিশীল করার যে ষড়যন্ত্র এখন চলছে তার বিরুদ্ধে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দল রাজপথে স্বোচ্ছার ভূমিকা রেখে প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে কার্যকর ভূমিকা রাখবে। নেতাকর্মীদের ফ্যাসিস্ট ও গুপ্তদের বিরুদ্ধে সতর্ক থাকার আহবান জানান তিনি।

প্রধান বক্তার বক্তব্যে সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, পালিয়ে যাওয়া আওয়ামী ফ্যাসিস্টদের বিরুদ্ধে আমাদেরকে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে। ইনশাআল্লাহ কোনো ষড়যন্ত্র ও চক্রান্ত তারেক রহমানে সরকার ও বিএনপির অগ্রযাত্রাকে ব্যাহত করতে পারবে না।

সভাপতির বক্তব্যে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল আহাদ খান জামাল বলেন, কঠিন সংকটময় সময়ে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা জীবনের মায়া ত্যাগ করে সিলেটের রাজপথ দখলে রেখেছিল। দেশ ও দলের বিরুদ্ধে ফ্যাসিস্ট ও গুপ্তদের ষড়যন্ত্র এবং পরিকল্পিত সন্ত্রাস রুখে দিতে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দল অঙ্গিকারাবদ্ধ।

সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাকিল মুর্শেদ বলেন, যেকোনো ষড়যন্ত্র রুখে দিতে জেলা স্বেচ্ছাসেবক দল প্রস্তুত রয়েছে।

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন
23 September 2026

দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের মিছিল ও সমাবেশ

বিস্তারিত কমেন্টে