
যুগভেরী ডেস্ক ::: সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসেন বলেছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যখনই দেশ পরিচালনার দায়িত্বে ছিল, তখনই দেশে আইনের শাসন, অর্থনৈতিক সমৃদ্ধি ও প্রকৃত উন্নয়ন নিশ্চিত হয়েছে। বিএনপির শাসনামলে দেশ শান্তিময় ও অস্থিতিশীলতামুক্ত ছিল। কিন্তু একটি স্বার্থান্বেষী মহল সবসময়ই দেশের এই অর্জিত শান্তি ও উন্নয়ন কার্যক্রমকে বাধাগ্রস্ত করতে চায় এবং দেশে নৈরাজ্য ও অস্থিতিশীল পরিবেশ তৈরির পাঁতারা চালায়। যেকোনো মূল্যে দেশবিরোধী ও গণতন্ত্রবিরোধী এই অস্থিতিশীলতা তৈরির চক্রান্ত প্রতিহত করা হবে। জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের প্রতিটি নেতাকর্মীকে দেশপ্রেমের চেতনায় উজ্জীবিত হয়ে রাজপথে প্রহরীর ভূমিকা পালন করতে হবে। বিএনপি সবসময় জনগণের পাশে ছিল এবং থাকবে; কোনো চক্রান্তকারী অপশক্তিকে দেশের শান্তি-শৃঙ্খলা ও অগ্রযাত্রাকে ব্যাহত করতে দেওয়া হবে না।
তিনি বুধবার (২৩ সেপ্টেম্বর) সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বর্তমান সরকারের চলমান উন্নয়ন কার্যক্রমকে বাধাগ্রস্ত করা এবং দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির সব ধরনের অপচেষ্টার বিরুদ্ধে প্রতিবাদ মিছিল পূর্ববর্তী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ও ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ সভাপতি মাহবুবুল হক চৌধুরী এর সভাপতিত্বে এবং সিলেট মহানগর স্বেচ্ছাসেবকদলে সদস্য সচিব আফছর খানের সঞ্চালনায় প্রধান বক্তা হিসাবে উপস্থিতি ছিলেন সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী।
এসময় উপস্থিতি ছিলেন ও বক্তব্য রাখেন সিলেট মহানগর স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহবায়ক সৈয়দ আমীর আলী, উসমান হারুণ পনির, কামরুল হাসান সদস্য, দেওয়াল রেজা মজিদ, তছির আলী, মিছবাহ আহমদ জেহিন, আবির হাসান মুহিন, শাকের আহমদ, ফাহিম আহমদ চৌধুরী, জিয়াউর রহমান, এডভোকেট ইকবাল হোসেন, গোলাম মোস্তফা, সামাদ হোসেন, হুসেন খান ইমাদ, কাউসার হোসেন রকি, জিয়াউর রহমান জিয়া, শামীম চৌধুরী, ইবনে জাহান তানভীর, চৌধুরী সুবহান আজাদ, কতোয়ালী থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কামরুজ্জামান দিপু, সদস্য সচিব আমজাদ হোসেন, শাহপরাণ স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সুলেমান খান, সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুস সালাম আজাদ, জালালাবাদ থানা আহবায়ক শফিকুল ইসলাম, সদস্য সচিব মানিক মিয়া, সিনিয়র যুগ্ম আহবায়ক ফজল রানা বিমান বন্দর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সৈকত ফাহাদ চৌধুরী, সদস্য সচিব এস এম সাগর, দক্ষিণ সুরমা থানা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক হোসেন আহমদ রুহুল, মোগলাবাজার থানা আহবায়ক হোসেন তালুকদার সদস্য সচিব সয়েফ উদ্দিন সিনিয়র যুগ্ন আহবায়ক লিমন আহমদ এবং ৬ টি থানা যুগ্ম আহবায়ক ও সদস্য বৃন্দ ও ৪২ ওয়ার্ডে আহবায়ক ও সদস্য সচিব ও নেতৃবৃন্দ।
এসময় সভাপতির বক্তব্যে সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ও ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ সভাপতি মাহবুবুল হক চৌধুরী এর সভাপতিত্বে বলেন, দেশ ও গণতন্ত্রের স্বার্থে যেকোনো ধরনের অপশক্তি এবং চক্রান্ত প্রতিহত করতে মহানগর স্বেচ্ছাসেবক দল এক পায়ে প্রস্তুত। রাজপথে থেকে আমরা সব ধরনের অপচেষ্টাকে রাজপথেই রুখে দেবো। সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা এবং তাদের ভোটাধিকার পুনরুদ্ধারের আন্দোলনকে চূড়ান্ত লক্ষ্যে পৌঁছে দিতে স্বেচ্ছাসেবক দল রাজপথে সর্বদা সামনের সারিতে থাকবে। বিজ্ঞপ্তি
সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন