এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২



……………………………

গোয়াইনঘাটে পরিত্যক্ত মর্টার শেল, সেনাবাহিনীর হাতে ধ্বংস

Daily Jugabheri
প্রকাশিত time ago 1 hour
গোয়াইনঘাটে পরিত্যক্ত মর্টার শেল, সেনাবাহিনীর হাতে ধ্বংস

নিজস্ব সংবাদদাতা, গোয়াইনঘাট ::: সিলেটের গোয়াইনঘাটে পরিত্যক্ত অবস্থায় থাকা একটি মর্টার শেল উদ্ধার করে ধ্বংস করেছে সেনাবাহিনীর বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট।

রোববার (২০ সেপ্টেম্বর) দুপুরে মধ্য জাফলং ইউনিয়নের নয়াগাঙেরপাড় এলাকায় শেলটি ধ্বংস করা হয়। শনিবার সন্ধ্যায় খেলতে গিয়ে স্থানীয় শিশুরা শেলটি দেখতে পায়।

পরে কয়েকজন যুবক সেটি আছড়ে ভেঙে ফেলার চেষ্টা করলেও ব্যর্থ হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে এলাকাটি নিরাপদ করে শেলটির চারপাশে নিরাপত্তা বলয় তৈরি করে। পরে পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে সেনাবাহিনীর বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট ঘটনাস্থলে যায়।
এটিও ক্যাপ্টেন মনিরার নেতৃত্বে সেনাসদস্যরা নিয়ন্ত্রিত পদ্ধতিতে মর্টার শেলটি ধ্বংস করেন।

গোয়াইনঘাট থানার ওসি মো. ওমর ফারুক মোড়ল বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে গত ২৮ ডিসেম্বর জাফলং বাজারের একটি ভাঙারি দোকানের সামনে থেকেও একটি মর্টার শেল উদ্ধার করে ধ্বংস করা হয়েছিল।

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন
20 September 2026

গোয়াইনঘাটে পরিত্যক্ত মর্টার শেল, সেনাবাহিনীর হাতে ধ্বংস

বিস্তারিত কমেন্টে