এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২



……………………………

কদমতলী থেকে ভাংগারি ব্যবসায়ী সেলিম ৫ দিন ধরে নিখোঁজ

Daily Jugabheri
প্রকাশিত time ago 5 hours
কদমতলী থেকে ভাংগারি ব্যবসায়ী সেলিম ৫ দিন ধরে নিখোঁজ

সিলেট সিটি কর্পোরেশনের ২৬ নং ওয়ার্ডের কদমতলীতে বসবাসকারী ভাংগারি ব্যবসায়ী সেলিম আহমেদ ৫ দিন ধরে নিখোঁজ রয়েছেন। এ ঘটনায় সেলিম আহমেদের ছেলে সাকিব হোসাইন দক্ষিণ সুরমা থানায় সাধারণ ডায়েরী করেছেন। সাধারণ ডায়েরী নং- ৬৪৫, তারিখ ১২/০৯/২০২৬ইং। সাধারণ ডায়েরীতে সাকিব হোসাইন উল্লেখ করেন, তার পিতা গত বুধবার, ৯ সেপ্টেম্বর রাত সাড়ে ৮টায় কদমতলী এলাকা থেকে নিখোঁজ হয়েছেন। নিখোঁজ সেলিম আহমেদের বয়স ৪২ বছর, তার উচ্চতা ৫ ফুট ৪ ইঞ্চি। যদি কোনো স্ব-হৃদয়বান সেলিম আহমেদের সন্ধান পেয়ে থাকেন তাহলে ০১৭০৮- ৪২৯৬৮১ মোবাইল নাম্বারে যোগাযোগ করার জন্য আহবান জানানো হয়েছে। প্রেস-বিজ্ঞপ্তি।

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন
13 September 2026

কদমতলী থেকে ভাংগারি ব্যবসায়ী সেলিম ৫ দিন ধরে নিখোঁজ

বিস্তারিত কমেন্টে