এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২



……………………………

রাষ্ট্রপতিকে সিলেটের ৭টি পয়েন্টে স্বাগত জানাবে মহানগর বিএনপি

Daily Jugabheri
প্রকাশিত time ago 10 hours
রাষ্ট্রপতিকে সিলেটের ৭টি পয়েন্টে স্বাগত জানাবে মহানগর বিএনপি

যুগভেরী ডেস্ক ::: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সিলেট আগমন উপলক্ষে নগরীর গুরুত্বপূর্ণ ৭টি পয়েন্টে সিলেট মহানগর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে স্বাগত জানানো হবে।

সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন ও সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী-এর নির্দেশনায় নগরীর নির্ধারিত ৭টি পয়েন্টে সংশ্লিষ্ট ওয়ার্ড বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ স্বাগত কর্মসূচিতে নেতৃত্ব দেবেন।

পয়েন্টভিত্তিক দায়িত্বপ্রাপ্ত নেতৃবৃন্দরা হলেন-

চৌকিদেখী পয়েন্ট:
৪নং, ৫নং, ৬নং ও ৭নং ওয়ার্ড বিএনপি, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল ও তাঁতীদল।
নেতৃত্বে থাকবেন— সাদিকুর রহমান সাদিক, শামীম মজুমদার, মাহবুবুল হক চৌধুরী ও হুমায়ুন কবির শাহীন। সময়- সকাল ১১টায়

আম্বরখানা পয়েন্ট:১নং, ৮নং, ৯নং, ১৭নং, ১৮নং, ৩৬নং, ৩৭নং, ৩৮নং ও ৩৯নং ওয়ার্ড বিএনপি এবং শ্রমিক দল। নেতৃত্বে থাকবেন— জিয়াউল হক জিয়া, আমির হোসেন, শহীদ আহমদ, মনজুরুল হাসান মন্জু ও সৈয়দ সাফেক মাহবুব। সময়- সকাল ১১টা।

দরগাহ গেইট: বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল। সময়- সকাল ১১টা।

চৌহাট্টা পয়েন্ট: ২নং, ৩নং,১০নং, ১১নং, ১২নং, ১৬নং, ২৮নং, ২৯নং ও ৩০নং ওয়ার্ড বিএনপি এবং ছাত্রদল। নেতৃত্বে থাকবেন— মাহবুব কাদির শাহী, আব্দুল হাকিম, জাহাঙ্গীর আলম, মির্জা বেলায়েত হাসান লিটন ও শেখ কবির আহমদ। সময়- সকাল ১১টা।

জিন্দাবাজার পয়েন্ট: ১৩নং, ১৪নং, ১৫নং, ২৩নং, ২৫নং, ২৬নং ও ২৭নং ওয়ার্ড বিএনপি। নেতৃত্বে থাকবেন— আফজাল উদ্দিন, নজিবুর রহমান নজিব, মুর্শেদ আহমদ মুকুল, শুয়াইব আহমদ শোয়েব ও আক্তার রশিদ চৌধুরী। সময়- সকাল ১১টা।

টিলাগড় পয়েন্ট: ১৯নং, ২০নং, ২১নং, ২২নং, ২৪নং, ৪০নং, ৪১নং ও ৪২নং ওয়ার্ড বিএনপি। নেতৃত্বে থাকবেন— সুদীপ রঞ্জন সেন বাপ্পু, রহিম মল্লিক, আব্দুল ওয়াহিদ সুহেল ও মতিউল বারী খুর্শেদ। সময়- দুপুর সাড়ে ১২ টা।

শাহপরান পয়েন্ট: ৩১নং, ৩২নং, ৩৩নং, ৩৪নং ও ৩৫নং ওয়ার্ড বিএনপি।
নেতৃত্বে থাকবেন— আব্দুল মুনিম ও খুর্শেদ আহমদ খুশু। সময়- দুপুর সাড়ে ১২ টা।

সিলেট মহানগর বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকের নির্দেশনায় সংশ্লিষ্ট সকল নেতাকর্মীকে নিজ নিজ দায়িত্বপ্রাপ্ত পয়েন্টে যথাসময়ে উপস্থিত হয়ে স্বাগত কর্মসূচি সফল করার জন্য অনুরোধ জানানো হয়েছে।

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন
13 September 2026

রাষ্ট্রপতিকে সিলেটের ৭টি পয়েন্টে স্বাগত জানাবে মহানগর বিএনপি

বিস্তারিত কমেন্টে