এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২



……………………………

গভীর রাতে জাফলংয়ে অভিযান, ১০ নৌকা ধ্বংস ও বালু জব্দ

Daily Jugabheri
প্রকাশিত time ago 12 hours
গভীর রাতে জাফলংয়ে অভিযান, ১০ নৌকা ধ্বংস ও বালু জব্দ

নিজস্ব সংবাদদাতা, গোয়াইনঘাট ::: সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ের পরিবেশগত সংকটাপন্ন এলাকা (ইসিএ) থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। শনিবার গভীর রাতে জাফলংয়ের বল্লাঘাট থেকে জুমপাড়া পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়।

গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রতন কুমার অধিকারীর নেতৃত্বে অভিযানে অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত ১০টি নৌকা ভেঙে ধ্বংস করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে আনুমানিক ৩ হাজার ঘনফুট অবৈধ বালু জব্দ করা হয়। তবে অভিযানের উপস্থিতি টের পেয়ে সংশ্লিষ্টরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

অভিযানে গোয়াইনঘাট থানা পুলিশের একটি দল আইনশৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করে।

ইউএনও রতন কুমার অধিকারী বলেন, জাফলংয়ের ইসিএ জাতীয় সম্পদ। সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে যারা অবৈধভাবে বালু উত্তোলনের মাধ্যমে পরিবেশ ও প্রকৃতির ক্ষতি করছে, তাদের কোনো ছাড় দেওয়া হবে না। পরিবেশ রক্ষায় এ ধরনের জিরো টলারেন্স অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন
13 September 2026

গভীর রাতে জাফলংয়ে অভিযান, ১০ নৌকা ধ্বংস ও বালু জব্দ

বিস্তারিত কমেন্টে