এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২



……………………………

সিএনজি শ্রমিকদের উপর হামলার প্রতিবাদে ও হামলাকারীদের গ্রেফতারের দাবিতে মদিনা মার্কেট মানববন্ধন

Daily Jugabheri
প্রকাশিত time ago 17 hours
সিএনজি শ্রমিকদের উপর হামলার প্রতিবাদে ও হামলাকারীদের গ্রেফতারের দাবিতে মদিনা মার্কেট মানববন্ধন

যুগভেরী ডেস্ক ::: সিলেট জেলা আওতাধীন মদিনা মার্কেট সিএনজি রেজি নং-চট্ট-৭০৭ এর অর্ন্তভূক্ত চালক শ্রমিক এর উপর হামলার প্রতিবাদে মানববন্ধন পালন করেছেন সিএনজি শ্রমিক
সদস্যরা। আজ সোমবার (৩১আগষ্ট ) দুপুর ১২টায় নগরীর মদিনা মাকের্ট পয়েন্টে সিএনজি শ্রমিকদের ওপর হামলাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন পালন করা হয়। মানববন্ধনে মদিনা মার্কেট শাখার সভাপতি সমসর মিয়ার সভাপতিত্বে ও মুক্তিযোদ্ধা শাখার সহ-সভাপতি দিলওয়ার পরিচলানয়

মানববন্ধনে বক্তব্য রাখেন, মহানগর বিএনপি নেতা আনোয়ার, মুক্তিযোদ্ধা শাখার সাংগঠনিক রহুল আমীন জগলু , মদিনা মার্কেট শাখার ড্রাইভার সোয়েব আহমেদ, কালীবাড়ি ভিতরের ড্রাইভার রুহুল আমীন, মদিনা মার্কেট শাখার সম্পাদক মোঃ শামীম আহমেদ, মদিনা মার্কেট শাখার সভাপতি সমসর মিয়া, আহত ড্রাইভার,, মুহাম্মদ আতাউর, রনি মিয়া , খালেদ, নাধেল , সাগরসহ বিভিন্ন সিএনজি শ্রমিক নেতৃবৃন্দরা।

এসময় মানববন্ধনে বক্তরা বলেন, সিএনজি শ্রমিকদের ওপর হামলাকারীদের গ্রেফতারের না করা হলে প্রশাসনকে আগামী ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেওয়া হয়েছে। এই নির্দিষ্ট সময়ের মধ্যে অপরাধীদের আইনের আওতায় আনা না হলে শ্রমিকরা কঠোর আন্দোলনের ডাক দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন। তারা বলেন, আমরা দীর্ঘ দিন ধরে সিএনজি চালিয়ে জীবন নির্বাহ করে আসছি। বেআইনিভাবে সন্ত্রাসী লোকজন সঙ্গে নিয়ে স্ট্যান্ডে এসে চাঁদা দাবি করেন এবং আমাদের সিএনজি শ্রমিকদের ওপর হামলা করে। ঐ হামলাকারীদের গ্রেফতারের দাবি জানানো হয়।

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন
31 August 2026

সিএনজি শ্রমিকদের উপর হামলার প্রতিবাদে ও হামলাকারীদের গ্রেফতারের দাবিতে মদিনা মার্কেট মানববন্ধন

বিস্তারিত কমেন্টে