এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২



……………………………

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সিলেটের কাকুয়ার পারে বর্ণাঢ্য র‌্যালি

Daily Jugabheri
প্রকাশিত time ago 3 hours
পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সিলেটের কাকুয়ার পারে বর্ণাঢ্য র‌্যালি

সিলেট সদর উপজেলার কাকুয়ার পার এলাকাবাসীর উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার জুমার নামাজের পর কাকুয়ার পার পয়েন্ট থেকে র‌্যালিটি বের হয়। এতে এলাকার শতাধিক ধর্মপ্রাণ মুসল্লি অংশ নেন। মহানবীর (সা.) উপর দুরুদ আর সালামের মধুর সূরে র‌্যালিটি সিলেট-কোম্পানীগঞ্জ মহাসড়কের বাইপাস পয়েন্ট প্রদক্ষিণ করে পুনরায় কাকুয়ার পার পয়েন্টে এসে শেষ হয়।

পরে কাকুয়ার পার পয়েন্টে এলাকার প্রবীণ মুরব্বি জহির আলীর সভাপতিত্বে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা পবিত্র ঈদে মিলাদুন্নবীর তাৎপর্য তুলে ধরে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও আদর্শ অনুসরণের আহ্বান জানান।

বক্তারা বলেন, মহানবী (সা.)-এর শানে কটূক্তি করে তাঁর মর্যাদা ও সম্মানে কোনো প্রভাব ফেলা সম্ভব নয়। ইতিহাসে কটূক্তিকারীদের পরিণতি থেকে শিক্ষা নেওয়ার আহ্বান জানিয়ে তারা বলেন, মহানবী (সা.)-এর জীবনাদর্শ মানবজাতির জন্য শান্তি, মানবতা ও ন্যায়বিচারের অনন্য দৃষ্টান্ত। তাঁর আদর্শ অনুসরণ করলেই সমাজে শান্তি, সম্প্রীতি ও ন্যায় প্রতিষ্ঠা সম্ভব।

অনুষ্ঠানে অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন মাওলানা আব্দুল খালিক (বড় হুজুর), মাওলানা ফয়ছল আহমদ নোমানী, মাওলানা আব্দুল হক্ব, ক্বারী সালেহ আহমদ, ক্বারী দেলোয়ার আহমদ নোমান, ক্বারী কামরুল ইসলাম, মফিজ মিয়া, মুক্তার হোসেন, এবাদুর রহমান, কামরুল ইসলাম, আব্দুল বাসিত, ইব্রাহিম আলী ও মতিউর রহমান শাওন।

এছাড়াও উপস্থিত ছিলেন আরমান আলী, রেজওয়ান, মুন্না, আব্দুল জব্বার, আল-আমিন, আজির, রুহুল আমিন ও মাদ্রাসার ছাত্রসহ এলাকার গণ্যমান্য ব্যক্তি ও ধর্মপ্রাণ মুসল্লিরা। প্রেস বিজ্ঞপ্তি

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন
29 August 2026

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সিলেটের কাকুয়ার পারে বর্ণাঢ্য র‌্যালি

বিস্তারিত কমেন্টে