এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২



……………………………

সিলেটে সাড়ে ১৫ লাখ টাকার মালামাল আটক

Daily Jugabheri
প্রকাশিত time ago 41 minutes
সিলেটে সাড়ে ১৫ লাখ টাকার মালামাল আটক

যুগভেরী ডেস্ক ::: সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবির) অভিযানে সীমান্ত থেকে ভারতীয় অবৈধ চোরাচালান আটক করা হয়। সোমবার (২৪ আগস্ট) সিলেটের সীমান্তবর্তী এলাকা বাংলাবাজার, বিছনাকান্দি, সোনারহাট এবং প্রতাপপুর এলাকায় অভিযান চালিয়ে এই মালামাল আটক করা হয়।

বিজিবি জানায়, সোমবার গোপন সংবাদের ভিত্তিতে সিলেটের সীমান্তবর্তী এলাকা বাংলাবাজার, বিছনাকান্দি, সোনারহাট এবং প্রতাপপুর এলাকায় অভিযান চালায় ৪৮-বিজিবি। এসময় ভারতীয় অবৈধ গরু, মহিষ, জিরা, কসমেটিকস এবং বাংলাদেশ হতে পাচারকৃত বাংলাদেশী ট্রাউজার আটক করে। আটককৃত চোরাচালানী মালামালের আনুমানিক সিজার মূল্য ১৫ লাখ ৫০ হাজার বলে জানায় বিজিবি।

 

সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট মো. নাজমুল হক বলেন, ‘সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান এবং মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে বিপুল পরিমানে এ সকল চোরাচালানী মালামাল আটক করা হয়। আটককৃত চোরাচালানী মালামাল সমূহের বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন
24 August 2026

সিলেটে সাড়ে ১৫ লাখ টাকার মালামাল আটক

বিস্তারিত কমেন্টে