এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২



……………………………

মৎস্য উৎপাদনের মাধ্যমে গোলাপগঞ্জ ও বিয়ানীবাজারকে সমৃদ্ধ করার সুযোগ রয়েছে-এমপি এমরান আহমদ চৌধুরী

Daily Jugabheri
প্রকাশিত time ago 6 hours
মৎস্য উৎপাদনের মাধ্যমে গোলাপগঞ্জ ও বিয়ানীবাজারকে সমৃদ্ধ করার সুযোগ রয়েছে-এমপি এমরান আহমদ চৌধুরী

যুগভেরী ডেস্ক ::: সিলেট-৬ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন- গোলাপগঞ্জ ও বিয়ানীবাজারে মৎস্য খাতে বিপুল সম্ভাবনা রয়েছে। সরকারি-বেসরকারি উদ্যোগ এবং মৎস্য চাষি, সংশ্লিষ্ট কর্মকর্তা ও অন্যান্য অংশীজনের সম্মিলিত প্রচেষ্টায় এ সম্ভাবনাকে কাজে লাগাতে হবে। মৎস্য উৎপাদনে এই দুই উপজেলা আরও সমৃদ্ধ ও স্বয়ংসম্পূর্ণ হবে।
জাতীয় মৎস্য পক্ষ পালনের প্রথম দিন রবিবার (১৬ আগস্ট) দুপুরে উপজেলা প্রশাসন ও উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
‘রূপালী মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপদ্যকে সামনে রেখে রবিবার গোলাপগঞ্জ উপজেলা প্রশাসন ও উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে র‌্যালি, আলোচনা সভা ও মাছের পোনা অবমুকরণের আয়োজন করা হয়।
সবার আগে উপজেলা চত্বর থেকে র‌্যালি শুরু হয়ে বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে ইউএনও-এর বাংলোর পুকুরঘাটে এসে শেষ হয় এবং পুকুরে বিভিন্ন জাতের মাছের পোনা অবমুক্ত করা হয়।
এরপর উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত আলেচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রফিকুল ইসলাম এবং অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা হাসিবুল হাসান।
সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল মাহমুদ ফুয়াদ, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) মো. ইউসুফ হোসেন খান, সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর ডিজিএম ওবায়দুল হক, জেলা বিএনপির উপদেষ্টা মহিউসসুন্নাহ চৌধুরী নার্জিস ও গোলাম কিবরিয়া চৌধুরী শাহিন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম এবং উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর জিন্নুর আহমদ চৌধুরী।

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন
16 August 2026

মৎস্য উৎপাদনের মাধ্যমে গোলাপগঞ্জ ও বিয়ানীবাজারকে সমৃদ্ধ করার সুযোগ রয়েছে-এমপি এমরান আহমদ চৌধুরী

বিস্তারিত কমেন্টে