এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২



……………………………

খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকীতে মহানগর বিএনপির দোয়া মাহফিল

Daily Jugabheri
প্রকাশিত time ago 4 hours
খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকীতে মহানগর বিএনপির দোয়া মাহফিল

যুগভেরী ডেস্ক ::: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সাবেক চেয়ারপারসন, সাবেক সফল প্রধানমন্ত্রী ও গণতন্ত্রের মা দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে সিলেট মহানগর বিএনপির উদ্যোগে এক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (১৫ আগস্ট) বাদ আছর সিলেট নগরীর বন্দরবাজারস্থ কেন্দ্রীয় জামে মসজিদে এই মাহফিলের আয়োজন করা হয়।

দোয়া মাহফিলের পূর্বে উপস্থিত নেতাকর্মী ও মুসল্লিদের উদ্দেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের গণতন্ত্র রক্ষা ও স্বৈরাচারবিরোধী আন্দোলনের এক আপসহীন প্রতীক। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি দেশের মানুষের ভোটাধিকার এবং স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় যে ত্যাগ স্বীকার করেছেন, তা বাংলাদেশের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। আজ তাঁর এই জন্মদিনে আমরা মহান আল্লাহর দরবারে তাঁর দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করছি।

বাণিজ্যমন্ত্রী আরও বলেন, দেশের এই ক্রান্তিকালে দেশনেত্রীর দেখানো পথ এবং আদর্শকে বুকে ধারণ করে আমাদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আমরা যদি দেশ ও জনগণের কল্যাণে সততার সাথে দায়িত্ব পালন করতে পারি, তবেই তাঁর প্রতি প্রকৃত শ্রদ্ধা জানানো হবে। বর্তমান সরকার দেশের মানুষের অর্থনৈতিক মুক্তি ও একটি বৈষম্যহীন সমাজ গঠনে বদ্ধপরিকর।

সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরীর পরিচালনায় মাহফিলে উপস্থিত ছিলেন সাবেক সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম, সহ সভাপতি আমির হোসেন,
মাহবুব কাদির শাহী, ডাঃ আশরাফ আলী, আব্দুল হাকিম, আফজাল হোসেন ও রহিম মল্লিক, যুগ্ম সাধারণ সম্পাদক নজিবুর রহমান নজিব, মূর্শেদ আহমদ মুকুল, শামীম মজুমদার, মির্জা বেলায়েত হাসান লিটন, জেলা যুবদলের সভাপতি এডভোকেট মুমিনুল ইসলাম মুমিন, শাহ নেওয়াজ বক্ত তারেক, মাহবুবুল হক চৌধুরী, শুয়াইব আহমদ শোয়েব, রেজাউল করিম আলো, মতিউল বারী খূর্শেদ, নাদির খান, আবুল কালাম, সাংগঠনিক সম্পাদক সৈয়দ সাফেক মাহবুব, জাকির হোসেন মজুমদার, রফিকুল ইসলাম রফিক, কোতোয়ালি থানা বিএনপির আহবায়ক ওলিউর রহমান চৌধুরী সুহেল, জালালাবাদ থানা বিএনপির আহবায়ক শহীদ আহমদ, দক্ষিণ সুরমা থানা বিএনপির আহবায়ক ডাঃ এনামুল হক ও সদস্য সচিব মকসুদ আহমদ, মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মির্জা সম্রাট, মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আফসর খান, মহানগর জাসাসের আহবায়ক তাজ উদ্দিন মাসুম, মহানগর তাতীদলের আহবায়ক কয়েস আহমদ, মহানগর ছাত্রদলের সভাপতি সুদীপ জ্যুতি এষ ও সাধারণ সম্পাদক ফজলে রাব্বি আহসান, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দিনার, শ্রমিক দলের আহবায়ক আব্দুল আহাদ ও সদস্য সচিব জাহাঙ্গীর আলম জীবন প্রমুখ।

দোয়া মাহফিলে গণতন্ত্রের মা মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। একই সাথে বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান ও আরাফাত রহমান কোকোর রুহের মাগফিরাত এবং দেশের শান্তি ও সমৃদ্ধি কামনা করে দোয়া করা হয়।

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন
15 August 2026

খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকীতে মহানগর বিএনপির দোয়া মাহফিল

বিস্তারিত কমেন্টে