এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২



……………………………

মজুমদারী বয়েজ ক্লাব ও কাউন্সিলর প্রার্থী এবি মজুমদার’র উদ্যোগে এসএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

Daily Jugabheri
প্রকাশিত time ago 2 hours
মজুমদারী বয়েজ ক্লাব ও কাউন্সিলর প্রার্থী এবি মজুমদার’র উদ্যোগে এসএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

যুগভেরী ডেস্ক ::: মজুমদারী বয়েজ ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও ৪ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী এ বি মজুমদার রনি’র উদ্যোগে এসএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। আজ শুক্রবার (১৪ আগষ্ট) বিকালে নগরীর মজুমদারীস্থ ( মজুমদার বাড়ি) বাসভবনে এসএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়। মজুমদারী বয়েজ ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ৪নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী এ বি মজুমদার রনি’র সভাপতিত্বে ও যুব সংগঠক ও আইডিয়াল ভিলেজ ইয়্যুথ সোসাইটি সিলেট এর সাধারণ সম্পাদক আলী আহসান হাবীব পরিচালনায়,

সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ও বক্তব্য রাখেন মজুমদারী জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা ইউনুস আলী, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, তরঙ সমাজ কল্যাণ সংস্থা’র সিনিয়র সহ সভাপতি মফিজুর রহমান বারেক, মজুমদারী বয়েজ ক্লাবের উপদেষ্টা সমাজসেবক শফিকুর রহমান টুটুল, প্রভাতি সমাজ কল্যাণ সংস্থার সহ সভাপতি আবু সালেহ মোহাম্মদ তাহের, সিলেট উইমেন চেম্বারস অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ এর পরিচালক রেহেনা আফরোজ খান, নিউ চ্যালেঞ্জার ক্লাবের সাধারণ সম্পাদক হাসান আহমেদ হাসু, সিলেটের ক্রীড়া সংসঠক কৃতি ক্রিকেটার তানভীর আলম রনি,মজুমদারী বয়েজ ক্লাবের সদস্য মাহবুব আহসান সাহেদ।

অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদের এই গৌরবোজ্জ্বল সাফল্যে অভিনন্দন জানান এবং আগামী দিনে দেশের যোগ্য নাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান। কৃতি শিক্ষার্থীদের উদ্দেশ্যে এ বি মজুমদার রনি বলেন, “তোমরাই আমাদের ভবিষ্যৎ। আজকের এই অর্জন তোমাদের আগামী দিনের পথচলাকে আরও মসৃণ করবে। শিক্ষা অর্জনের পাশাপাশি দেশ ও সমাজের সেবায় নিজেদের নিয়োজিত করতে হবে।”অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দ শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট ও শিক্ষাসামগ্রী তুলে দেন। সংবর্ধনা পেয়ে কৃতি শিক্ষার্থী ও তাদের অভিভাবকেরা অত্যন্ত আনন্দ ও সন্তোষ প্রকাশ করেন এবং এই ধরনের অনুপ্রেরণামূলক উদ্যোগ নেওয়ার জন্য এ বি মজুমদার রনি ও মজুমদারী বয়েজ ক্লাবের প্রতি বিশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।অনুষ্ঠান শুরুতে পবিত্র কোরআন থেকে তেলওয়াত করেন আয়ুব আলী। অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যত কামনা, দেশ ও জাতির কল্যাণে মোনাজাত করেন মজুমদারী জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা ইউনুস আলী।

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন
14 August 2026

মজুমদারী বয়েজ ক্লাব ও কাউন্সিলর প্রার্থী এবি মজুমদার'র উদ্যোগে এসএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

বিস্তারিত কমেন্টে