এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২



……………………………

সিলেটে চারদফা দাবিতে চা শ্রমিকদের বিক্ষোভ, ১৫ দিনের আল্টিমেটাম

Daily Jugabheri
প্রকাশিত time ago 1 hour
সিলেটে চারদফা দাবিতে চা শ্রমিকদের বিক্ষোভ, ১৫ দিনের আল্টিমেটাম

যুগভেরী ডেস্ক ::: সিলেটে চার দফা দাবিতে সিলেটে বিক্ষোভ মিছিল, সমাবেশ ও জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দিয়েছেন চা শ্রমিকরা। রবিবার দুপুরে সিলেটের মালনীছড়া চা বাগান থেকে মিছিলটি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কোর্টপয়েন্টে গিয়ে শেষ হয়। পরে সেখানে সমাবেশ করে তারা জেলা প্রশাসকের কাছে চারদফা দাবি সম্বলিত স্মারকলিপি তুলে দেন।

দাবিগুলোর মধ্যে রয়েছে- দৈনিক মজুরি বাড়িয়ে ন্যূনতম ৫০০ টাকা নির্ধারণ, ৫ শতাংশ মজুরি বৃদ্ধির গেজেট বাতিল, চা জনগোষ্ঠীর জন্য ভূমির মালিকানা নিশ্চিতকরণ এবং দ্রুত চা শ্রমিক ইউনিয়নের সিবিএ নির্বাচন আয়োজন।

দাবিগুলো বাস্তবায়নে উদ্যোগ নিতে চা শ্রমিকরা প্রশাসনকে ১৫ দিনের সময় বেঁধে দেন। এই সময়ের মধ্যে দাবি বাস্তবায়নে সরকার উদ্যোগী না হলে সিলেটের ২৩টি বাগানের শ্রমিকরা কঠোর কর্মসূচি নিয়ে রাজপথে নামবে।

স্মারকলিপি গ্রহণ শেষে জেলা প্রশাসক আবদুল্লাহ আল মামুন বলেন, শ্রমিকদের স্মারকলিপিটি যথাযথ কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে। তিনি আশা প্রকাশ করেন, সরকার বিষয়টি মানবিক দৃষ্টিতে বিবেচনা করবে।

তিনি আরও জানান, শ্রমিকদের চার দফা দাবির মধ্যে একটি গুরুত্বপূর্ণ দাবি চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন। নির্বাচনটি আয়োজন প্রক্রিয়াধীন রয়েছে। নির্বাচনের জন্য অর্থ মন্ত্রণালয় ৫০ লাখ টাকা বরাদ্দ দিয়েছে। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় শিগগিরই নির্বাচনের আয়োজন করবে।

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন
10 August 2026

সিলেটে চারদফা দাবিতে চা শ্রমিকদের বিক্ষোভ, ১৫ দিনের আল্টিমেটাম

বিস্তারিত কমেন্টে