এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২



……………………………

সিলেটে ইউনিক ও বেঙ্গল পরিবহনের দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৯

Daily Jugabheri
প্রকাশিত time ago 4 hours
সিলেটে ইউনিক ও বেঙ্গল পরিবহনের দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৯

যুগভেরী ডেস্ক ::: সিলেট-ঢাকা মহাসড়কের দয়ামীর এলাকায় দুইবাসের সংঘর্ষে ৯ জন নিহত হয়েছেন। শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে সিলেটের ওসমানীনগর উপজেলার দয়ামিরে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই ৮ জন নিহত ও কয়েকজন আহত হন। পরে আরও একজন মারা যান। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম জানা যায়নি।

ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদুল আলম ভুইয়া জানান, সকাল সাড়ে ৭টার দিকে দয়ামীরে বেঙ্গল বাস ও ইউনিক বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে ইউনিক বাসটি সড়কের পাশের খাদে পড়ে যায়।

তিনি জানান, দুর্ঘটনায় ঘটনাস্থলেই ৮ জন মারা যান। নিহত সকলেই ইউনিক বাসের যাত্রী। নিহতদের মরদেহ উদ্ধার করে ওসমানী হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।

ওসি জানান, দুর্ঘটনায় দুই বাসেরই বেশ কয়েকজন যাত্রী আহত হয়েছেন। তাদের হাসপাতালে পাঠানো হয়েছে। আমি নিজেও কয়েকজনকে নিয়ে হাসপাতালে এসেছি।

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন
07 August 2026

সিলেটে ইউনিক ও বেঙ্গল পরিবহনের দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৯

বিস্তারিত কমেন্টে