এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২



……………………………

অসুস্থ ব্যবসায়ী নেতা দিলওয়ার হোসেনকে দেখতে গেলেন বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির

Daily Jugabheri
প্রকাশিত time ago 6 hours
অসুস্থ ব্যবসায়ী নেতা দিলওয়ার হোসেনকে দেখতে গেলেন বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির

যুগভেরী ডেস্ক ::: সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সিনিয়র সহ-সভাপতি, সিলেট ব্যবসায়ী সমিতির সাবেক সাধারন সম্পাদক, সিলেট কয়লা আমদানিকারক গ্রুপের সাবেক সভাপতি এবং সিলেট জেলা ইট প্রস্তুতকারক মালিক সমিতির বর্তমান সভাপতি, ২৩নং ওয়ার্ড বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক সভাপতি ও বিশিষ্ট রাজনীতিবীদ অসুস্থ আলহাজ্ব মো. দিলওয়ার হোসেনকে দেখতে গিয়েছেন বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

বুধবার (৫ আগস্ট) বিকালে নগরীর মাছিমপুরস্থ আলহাজ্ব মো. দিলওয়ার হোসেনের বাসভবনে যান মন্ত্রী খন্দকার আব্দুর মুক্তাদির। এসময় তিনি চিকিৎসাধীন এই জ্যেষ্ঠ ব্যবসায়ী ও প্রবীণ বর্ষীয়ান রাজনীতিবীদ নেতার পাশে কিছু সময় কাটান, তাঁর শারীরিক ও চিকিৎসার সার্বিক খোঁজখবর নেন এবং দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া করেন।

এসময় মন্ত্রী খন্দকার আব্দুর মুক্তাদির বলেন, আলহাজ্ব মো. দিলওয়ার হোসেন সিলেটের ব্যবসা-বাণিজ্য ও রাজনৈতিক অঙ্গনে এক অবিসংবাদিত ব্যক্তিত্ব। সিলেট অঞ্চলের অর্থনৈতিক উন্নয়ন, ব্যবসায়ী সমাজের অধিকার আদায় এবং সামাজিক অগ্রগতিতে তাঁর অবদান অপরিসীম। দেশের ব্যবসায়ী সমাজ ও তরুণ প্রজন্মের রাজনীতিকদের জন্য তিনি এক অনুকরণীয় দৃষ্টান্ত।

তিনি আরও বলেন, আমরা তাঁর দ্রুত ও পূর্ণাঙ্গ আরোগ্য কামনা করছি। সিলেটবাসী তথা পুরো দেশ তাঁর কর্মময় জীবন থেকে আরও অনেক কিছু প্রত্যাশা করে। আল্লাহ তাআলা তাঁকে দ্রুত সুস্থতা দান করুন এবং সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু দান করুন।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট জেলা পরিষদের প্রশাসক আবুল কাহের চৌধুরী শামীম, সিলেট জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান পাপলু, সিলেট সদর উপজেলা বিএনপির সভাপতি আবুল কাশেম, সিলেট ব্যবসায়ী সমিতির সিনিয়র সহ-সভাপতি হাজী মকবুল হোসেন, ব্যবসায়ী জুনেদ আহমেদ, কানাডা প্রবাসী আক্তার হোসেন, হাজী খালেদ হোসেন, হোসেন আহমদ, বিশিষ্ট ব্যবসায়ী শরীফ হোসেন, হোসেন আহমদ ২৩নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জমজম বাদশা, সিলেট মহানগর যুবদলের যুগ্ম সম্পাদক মো: আক্তার হোসেন বিরু সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। দোয়া পরিচালনা করেন মাওলানা ক্বারী রজব উদ্দিন নাজিমী।-বিজ্ঞপ্তি

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন
05 August 2026

অসুস্থ ব্যবসায়ী নেতা দিলওয়ার হোসেনকে দেখতে গেলেন বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির

বিস্তারিত কমেন্টে