এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২



……………………………

সিলেটে ২ দিনব্যাপী জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপনে মহানগর বিএনপির কর্মসূচি

Daily Jugabheri
প্রকাশিত time ago 6 hours
সিলেটে ২ দিনব্যাপী জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপনে মহানগর বিএনপির কর্মসূচি

যুগভেরী ডেস্ক ::: জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে ২ দিনব্যাপী বিস্তারিত কর্মসূচি ঘোষণা করেছে সিলেট মহানগর বিএনপি। আগামী ৫ আগস্ট বুধবার থেকে এসব কর্মসূচি শুরু হবে।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, কর্মসূচির প্রথম দিন ৫ আগস্ট বুধবার সকাল ১০টায় নগরীর রিকাবীবাজারে পুষ্পস্তবক অর্পণ করা হবে। একই দিন বিকাল ৪টায় সিলেট মুসলিম সাহিত্য সংসদের নিচতলার হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
পরদিন ৬ আগস্ট বৃহস্পতিবার বাদ আসর হযরত শাহজালাল (রহ.) মাজার মসজিদে গণঅভ্যুত্থানে শহীদদের রুহের মাগফিরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।
ঘোষিত সকল কর্মসূচি শৃঙ্খলা ও ভাবগাম্ভীর্যের সাথে সফল করতে মহানগর বিএনপির কার্যনির্বাহী কমিটির সকল সদস্য, ৬টি থানার আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দ, ৪২টি ওয়ার্ড বিএনপির সভাপতি/আহ্বায়ক, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকসহ অঙ্গ-সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীদের যথাসময়ে উপস্থিত থাকার অনুরোধ জানানো হয়েছে।
এক যৌথ বিবৃতিতে এ আহবান জানান সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী ও সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী।-বিজ্ঞপ্তি

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন
04 August 2026

সিলেটে ২ দিনব্যাপী জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপনে মহানগর বিএনপির কর্মসূচি

বিস্তারিত কমেন্টে