এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২



……………………………

জকিগঞ্জ উপজেলা তাতীদলের ২১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন

Daily Jugabheri
প্রকাশিত 03 August, Monday, 2026
জকিগঞ্জ উপজেলা তাতীদলের ২১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন

যুগভেরী ডেস্ক ::: বাংলাদেশ জাতীয়তাবাদী তাতীদল সিলেট জেলা শাখার আওতাধীন জকিগঞ্জ উপজেলা শাখার ২১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
সোমবার (৩ আগস্ট) বাংলাদেশ জাতীয়তাবাদী তাতীদল সিলেট জেলা শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
নবগঠিত ২১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটিতে শামীম হুদাকে আহ্বায়ক, এমাদ উদিনকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং মো. রেজাউল হক বাছিতকে সদস্য সচিব করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত সোমবার (২ আগস্ট) বাংলাদেশ জাতীয়তাবাদী তাতীদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম আহ্বায়ক এবং সিলেট জেলা তাতীদলের আহ্বায়ক ফয়েজ আহমদ দৌলত, সিলেট জেলা তাতীদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল মালেক ও জেলা তাতীদলের সদস্য সচিব আলতাফ হোসেন বিলালের স্বাক্ষরক্রমে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করে দলের আদর্শ ও লক্ষ্য বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।-বিজ্ঞপ্তি

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন
03 August 2026

জকিগঞ্জ উপজেলা তাতীদলের ২১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন

বিস্তারিত কমেন্টে