এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২



……………………………

সিলেট জেলায় ৩ কোটি টাকার অবৈধ পণ্য ধরল প্রশাসন

Daily Jugabheri
প্রকাশিত time ago 8 hours
সিলেট জেলায় ৩ কোটি টাকার অবৈধ পণ্য ধরল প্রশাসন

যুগভেরী ডেস্ক ::: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বিজিবি, র‍্যাব ও জেলা প্রশাসনের সমন্বয়ে গঠিত টাস্কফোর্সের যৌথ অভিযানে প্রায় ৩ কোটি টাকা মূল্যের ভারতীয় অবৈধ কসমেটিকস ও শাড়ি জব্দ করা হয়েছে। শনিবার (২২ আগস্ট) বিকেলে শ্রীমঙ্গল রেলস্টেশন এলাকায় অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করা হয়।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ভারতীয় অবৈধ পণ্য পাচারের তথ্য পেয়ে শ্রীমঙ্গল ব্যাটালিয়ন (৪৬ বিজিবি), হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি), র‍্যাব ও জেলা প্রশাসনের সমন্বয়ে যৌথভাবে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন শ্রীমঙ্গল ব্যাটালিয়নের (৪৬ বিজিবি) উপ-অধিনায়ক মেজর মাহবুবুল হক। জেলা প্রশাসনের পক্ষে অভিযানে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিনহাজুল ইসলাম। অভিযানকালে শ্রীমঙ্গল রেলস্টেশন এলাকা থেকে বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিকস ও শাড়ি জব্দ করা হয়। প্রাথমিকভাবে জব্দ করা এসব পণ্যের সিজার মূল্য প্রায় ৩ কোটি টাকা বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।News

বিজিবি আরও জানায়, ভারত থেকে অবৈধভাবে দেশে আনার পর এসব পণ্য পাচারের উদ্দেশ্যে পরিবহন করা হচ্ছিল। পরে আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করে পণ্যগুলো জব্দ করা হয়। জব্দকৃত মালামাল পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে। একই সঙ্গে দেশের অর্থনৈতিক স্বার্থ রক্ষা এবং অবৈধ বাণিজ্য নিয়ন্ত্রণে গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হবে বলে জানায় বিজিবি।

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন
23 August 2026

সিলেট জেলায় ৩ কোটি টাকার অবৈধ পণ্য ধরল প্রশাসন

বিস্তারিত কমেন্টে