এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২



……………………………

৮নং ওয়ার্ডস্থ জালালিয়া এলকায় সুন্দর সমাজ গঠনের লক্ষ্যে মাদক ও ছিনতাই বিরোধী উঠান বৈঠক সম্পন্ন

Daily Jugabheri
প্রকাশিত 29 July, Wednesday, 2026
৮নং ওয়ার্ডস্থ জালালিয়া এলকায় সুন্দর সমাজ গঠনের লক্ষ্যে মাদক ও ছিনতাই বিরোধী উঠান বৈঠক সম্পন্ন

মাদক, অপরাধ ও ছিনতাইয়ের বিরুদ্ধে সামাজিক সচেতনতা গড়ে তোলা অত্যন্ত জরুরি-কয়েস লোদী

যুগভেরী ডেস্ক ::: একটি সুন্দর সমাজ গঠনের লক্ষ্যে মাদক, অপরাধ ও ছিনতাইয়ের বিরুদ্ধে সামাজিক সচেতনতা গড়ে তোলা অত্যন্ত জরুরি। যুবসমাজকে রক্ষা করতে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নত করতে মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া এবং ছিনতাই রোধে ৮নং ওয়ার্ডস্থ জালালিয়া আ/এ- সচেতন নাগরিকবৃন্দ সম্মিলিত উদ্যোগ ঠান বৈঠক অনুষ্ঠিত হয়। গত ২৮ জুলাই রাতে ৮নং ওয়ার্ডস্থ জালালিয়া আ/ এলাকায় উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। উঠান বৈঠকে জালালিয়া আবাসিক এলাকার মুরব্বি আব্দুর রশিদ সভাপতিত্বে জালালিয়া সমাজ কল্যাণ সংস্থা সভাপতি মোঃ লিপন ও সিনিয়র সহ সভাপতি নয়ন আহমদ রিপন এর যৌ পরিচালনায়,

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত বক্তব্য রাখেন,সিসিক এর সাবেক প্যানেল মেয়র, মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত বক্তব্য রাখেন, সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, সিলেট মহানগর বিএনপির সহ সভাপতি আমির হোসেন, ৮ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী ও সিলেট মহানগর সেচ্ছাসেবক দলের সদস্য সচিব আফছর খান, ৮ নং ওয়ার্ড বিএনপির সভাপতি ও কাউন্সিলর পদপ্রার্থী সবুর আহমদ, ৮ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী ও তরুণ সমাজ সেবক আজিজ খান সজিব, রাসেল আহমদ খান, ৮ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী ও সিটি মডেল স্কুলের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক রাজন, ৩৭ নং ওয়ার্ড বিএনপির আহবায়ক চান মিয়া বাচ্চু ।

এসময় উপস্থিত ছিলেন, জালালিয়া আবাসিক এলাকার মুরব্বি বাবুল মিয়া, ফজর আলী, ইব্রাহিম খলিল,জিয়া আহমদ, আমির হাসেন,সাবেক মুরব্বি ময়না মিয়া,আব্দুল হক,আব্দুর রশিদ,জালালিয়ার বিশিষ্ট ব্যবসায়ী রফিকুল ইসলাম, দুসকি আবাসিক এলাকার মুরব্বি কয়েছ আহমদ দুলাল,মোহাম্মদী আবাসিক এলাকার মুরব্বি শাহিন মিয়া ও নিজাম আহমদ, জালালিয়া সমাজ কল্যাণ সংস্থার উপদেষ্টা জনাব আজাদ মিয়া, আনোয়ার হোসেন, সেলিম আহমদ শুভ,জাললিয়া সমাজ কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক মোর্শেদ আহমদ,সাংগঠনিক সম্পাদক সমির গাজী,সিনিয়র সদস্য লুৎফুর রহমান, বুলবুল আহমদ,সুহেল আহমদ,কামরান,আরিফ,ইমন সহ অন্যান্য সদস্য বৃন্দ, ব্যবসায়ী লিটন আহমদ,কয়েছ আহমদ সহ এলাকার মুরব্বিয়ান ও যুব সমাজ।

 

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন
29 July 2026

৮নং ওয়ার্ডস্থ জালালিয়া এলকায় সুন্দর সমাজ গঠনের লক্ষ্যে মাদক ও ছিনতাই বিরোধী উঠান বৈঠক সম্পন্ন

বিস্তারিত কমেন্টে