এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২

২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
১০ই সফর, ১৪৪৮ হিজরি

……………………………

সিলেটে জিএসসি ইউকে’র ‘ওমেন এমপাওয়ার প্রজেক্ট’-এর সনদ বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত

Daily Jugabheri
প্রকাশিত time ago 10 hours
সিলেটে জিএসসি ইউকে’র ‘ওমেন এমপাওয়ার প্রজেক্ট’-এর সনদ বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত

যুগভেরী ডেস্ক ::: গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট অ্যান্ড ওয়েলফেয়ার কাউন্সিল (জিএসসি) ইউকে-এর অধীনে পরিচালিত ‘জিএসসি ওমেন এমপাওয়ার প্রজেক্ট’-এর উদ্যোগে নারী প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ বিতরণী ও আলোচনা সভা সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (২৩ জুলাই, ২০২৬) বিকেলে সিলেটের নর্থ এয়ারপোর্টের উমদার পাড়াস্থ ‘জিএসসি ওমেন এমপাওয়ার প্রজেক্ট ট্রেনিং সেন্টার’-এ এ সভার আয়োজন করা হয়।

​জিএসসি ওমেন এমপাওয়ার প্রজেক্ট-এর নির্বাহী পরিচালক আফিকুর রহমান আফিক-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিএসসি ইউকে-এর কেন্দ্রীয় চেয়ারম্যান ছালেহ আহমদ। ​বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিএসসি ইউকে নর্থওয়েস্ট অঞ্চলের চেয়ারম্যান মির্জা আসকির বেগ, নর্থওয়েস্ট অঞ্চলের ভাইস চেয়ারম্যান ও সেন্ট্রাল নির্বাহী কমিটির সদস্য ফয়জুল হক লালা এবং নর্থওয়েস্ট অঞ্চলের স্পোর্টস সেক্রেটারি আব্দুল মুহিত। ​জিএসসি ইউকে সিলেট চ্যাপ্টারের ট্রেজারার আলী আহসান হাবিব-এর সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সিলেট চ্যাপ্টারের সাংগঠনিক সম্পাদক মোঃ নজরুল ইসলাম।

​এছাড়াও অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য প্রদান করেন উমদার পাড়া জামে মসজিদের সভাপতি আতাউর রহমান, হাজি আব্দুস সামাদ মেমোরিয়াল একাডেমির সহকারী শিক্ষক রোখসানা বেগম, জিএসসি ওমেন এমপাওয়ার প্রজেক্ট-এর প্রশিক্ষক নুসরাত উম্মে সাজিদা, জিএসসি সিলেট চ্যাপ্টারের দপ্তর সম্পাদক শাহ আলম, সদস্য নেছার আহমদ জামাল, কয়ছর আহমদ কাওছার এবং প্রশিক্ষণার্থীবৃন্দ।
​অনুষ্ঠানে প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন করা নারী প্রশিক্ষণার্থীদের হাতে সনদপত্র ও শুভেচ্ছা উপহার হিসেবে গাছের চারা তুলে দেয়া হয়। বক্তারা নারী ক্ষমতায়ন ও নারীদের স্বাবলম্বী করার ক্ষেত্রে ‘জিএসসি ওমেন এমপাওয়ার প্রজেক্ট’-এর সমাজসেবামূলক কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এই ধারা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন। শেষে প্রশিক্ষণার্থীগণ তাদের অনুভূতি ব্যক্ত করে আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন
২৩ জুলাই ২০২৬

সিলেটে জিএসসি ইউকে’র ‘ওমেন এমপাওয়ার প্রজেক্ট’-এর সনদ বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত

বিস্তারিত কমেন্টে