এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২

২১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
৭ই সফর, ১৪৪৮ হিজরি

……………………………

নগরীর পাঠানটুলায় জামায়াতের প্রচার মিছিল

Daily Jugabheri
প্রকাশিত time ago 14 hours
নগরীর পাঠানটুলায় জামায়াতের প্রচার মিছিল
 যুগভেরী ডেস্ক ::: গণভোটের রায় বাস্তবায়ন, ফ্যাসিস্ট হাসিনা ও তার দোসরদের বিচারের দাবিতে আগামী ২৫ জুলাই সিলেট সরকারী আলিয়া মাদ্রাসা মাঠে অনুষ্ঠিতব্য ১১ দলীয় ঐক্যের সিলেট বিভাগীয় সমাবেশকে সামনে রেখে নগরীতে প্রচার মিছিল করেছে মহানগর জামায়াত। সোমবার (২০ জুলাই) বিকেলে নগরীর পাঠানটুলা এলাকায় সিলেট মহানগরীর জালালাবাদ থানা জামায়াতের উদ্যোগে উক্ত প্রচার মিছিল অনুষ্ঠিত হয়।
থানা আমীর মাওলানা আলাউদ্দিনের সভাপতিত্বে ও সেক্রেটারী মাওলানা জুনাইদ আল হাবিবের পরিচালনায় অনুষ্ঠিত মিছিল পরবর্তী সংক্ষিপ্ত পথসভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- থানা সহকারী সেক্রেটারী উবায়দুল হক শাহীন, ৯নং ওয়ার্ড সভাপতি ময়নুল ইসলাম চুন্নু, ৩৮নং ওয়ার্ড সভাপতি দুলাল আহমদ, ৯নং ওয়ার্ড সেক্রেটারী মাওলানা খলীলুর রহমান, জামায়াত নেতা আব্দুর রাজ্জাক রাজন, মাওলানা হোসাইন আহমদ, মাস্টার গুলজার আহমদ ও সাব্বির আহমদ প্রমূখ।
প্রচার মিছিল ও পথসভায় জালালাবাদ থানা ও বিভিন্ন ওয়ার্ড জামায়াতের নেতাকর্মী ছাড়াও বিভিন্ন শ্রেণীপেশার মানুষ অংশ নেন।
মিছিল পরবর্তী সংক্ষিপ্ত পথসভায় নেতৃবৃন্দ বলেন, বিএনপি সরকার ক্ষমতায় গিয়ে জুলাই গণঅভ্যুত্থানের আশা-আকাঙ্খাকে গলাটিপে হত্যা করেছে। গণভোটের রায় বাস্তবায়ন, ফ্যাসিস্ট হাসিনা ও তার দোসরদের বিচারের দাবিতে আগামী ২৫ জুলাই সিলেট সরকারী আলিয়া মাদ্রাসা মাঠে ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ জনসমুদ্রে পরিনত হবে। ইনশাআল্লাহ। বিজ্ঞপ্তি

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন
২০ জুলাই ২০২৬

নগরীর পাঠানটুলায় জামায়াতের প্রচার মিছিল

বিস্তারিত কমেন্টে