এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২

২০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
৬ই সফর, ১৪৪৮ হিজরি

……………………………

২১ শে জুলাই কদমতলীর মানববন্ধনের তারিখ পরিবর্তন : ২৪ জুলাই বৃহত্তর কদমতলীবাসীর জরুরী সভা

Daily Jugabheri
প্রকাশিত ১৯ জুলাই, রবিবার, ২০২৬
২১ শে জুলাই কদমতলীর মানববন্ধনের তারিখ পরিবর্তন : ২৪ জুলাই বৃহত্তর কদমতলীবাসীর জরুরী সভা

সিলেট সিটি কর্পোরেশনের ২৬ নং ওয়ার্ডের ঐতিহ্যবাহী কদমতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে স্থাপিত অবৈধ বাস ও অটোরিক্সা স্ট্যান্ড উচ্ছেদের দাবিতে আগামী ২১ শে জুলাই স্কুলের শিক্ষক, বর্তমান ও সাবেক শিক্ষার্থীদের উদ্যোগে আয়োজিত মানববন্ধনের তারিখ পরিবর্তন করা হয়েছে। কদমতলীর পঞ্চায়েত কমিটি, তরুণ, ও যুব-সমাজের সমন্নয়ে এ তারিখ পরিবর্তন করা হয়। শনিবার রাত সাড়ে ৮ টায় কদমতলীর বিশিষ্ট মুরব্বীয়ান ও শতাধিক তরুণ ও যুব-সমাজের উদ্যোগে আয়োজিত এক জরুরী সভায় মানববন্ধনের তারিখ পরিবর্তনের পাশাপাশি আগামী ২৪ জুলাই শুক্রবার বাদ এশা কদমতলীর এসআর টাওয়ারে কদমতলী পঞ্চায়েত কমিটির জরুরী সভার আহবান জানানো হয়েছে। সভায় বক্তারা বলেন, মানববন্ধন শুধু একটি বিষয়ের উপর নির্ভর করে আয়োজন না করে কদমতলীর অভ্যান্তরে গড়ে উঠা বিভিন্ন অপরাধের আস্তানা ও অপরাধীদের বিরুদ্ধে প্রশাসনের উর্দ্ধতন কর্তৃপক্ষকে লিখিত অবহিতকরনসহ কদমতলীর স্বাভাবিক পরিবেশের ভারসাম্য রক্ষায় প্রয়োজনে বৃহৎ আকারে মানববন্ধন আয়োজনসহ যুব-সমাজকে নিয়ে এ্যাকশন কমিটি গঠন করা হবে। প্রেস-বিজ্ঞপ্তি

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন
১৯ জুলাই ২০২৬

২১ শে জুলাই কদমতলীর মানববন্ধনের তারিখ পরিবর্তন : ২৪ জুলাই বৃহত্তর কদমতলীবাসীর জরুরী সভা

বিস্তারিত কমেন্টে