এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২

২০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
৬ই সফর, ১৪৪৮ হিজরি

……………………………

মদিনা মার্কেট ব্যবসায়ী সমিতির নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন জানিয়েছে জিনান পোল্ট্রি ফার্ম

Daily Jugabheri
প্রকাশিত time ago 21 hours
মদিনা মার্কেট ব্যবসায়ী সমিতির নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন জানিয়েছে জিনান পোল্ট্রি ফার্ম

যুগভেরী ডেস্ক ::: বৃহত্তর মদিনা মার্কেট ব্যবসায়ী সমিতির নবনির্বাচিত কমিটির সকল বিজয়ীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে জিনান পোল্ট্রি ফার্ম-২ এর পরিচালনক মো: জুনেদ আহমদ। তিনি বলেন আপনাদের সুযোগ্য নেতৃত্বে ব্যবসায়ীদের স্বার্থরক্ষা, পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি পাবে এবং স্থানীয় অর্থনীতির উন্নয়ন ত্বরান্বিত হবে এই প্রত্যাশা রইল। নবগঠিত কমিটির সর্বাঙ্গীন সাফল্য ও আপনাদের উপর অর্পিত দায়িত্ব পালনের দৃঢ় অগ্রগতি কামনা করছি।

আজ রবিবার এক শুভেচ্ছা বার্তায় জিনান পোল্ট্রি ফার্ম এর পরিচালনক জুনেদ আহমদ বৃহত্তর মদিনা মার্কেট ব্যবসায়ী সমিতির নবনির্বাচিত কমিটির সকল বিজয়ীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে। এছাড়ও নব-নির্বাচিত সকল সদস্যবৃন্দ ও নির্বাচনে অংশগ্রহণকারীদেরকে ধন্যবাদ ও শুভেচ্ছা জ্ঞাপন করেন মো: জুদেন আহমদ ।

ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সিলেট নগরীর অন্যতম বৃহৎ বাণিজ্যিক কেন্দ্র ‘বৃহত্তর মদিনা মার্কেট ব্যবসায়ী সমিতির ২০২৬-২০২৯ মেয়াদের কার্যকরী পরিষদ নির্বাচন সম্পন্ন হয়েছে। গত শনিবার (১৮ জুলাই) সকাল ১০টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে বিকেল ৪টায় সমাপ্ত হয়।
নির্বাচনে ৩৯৭ জন ভোটারের মধ্যে ৩৮৪ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। বিএনপি ও জামায়াতের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ ছাড়াও প্রশাসন ও সাংবাদিকসহ বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিত্বশীল ব্যক্তিবর্গ নির্বাচন পরিদর্শন করেন।

বৃহত্তর মদিনা মার্কেট ব্যবসায়ী সমিতির নবনির্বাচিত কমিটির সভাপতি আমির হোসেন ও সাধারণ সম্পাদক আজাদ রহমান, সাংগঠনিক সম্পাদক মানিক মিয়া ও কার্যকারী সদস্য মো: ওমর আলীসহ বিজয়ী সকল নেতৃৃন্দকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

 

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন
১৯ জুলাই ২০২৬

মদিনা মার্কেট ব্যবসায়ী সমিতির নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন জানিয়েছে জিনান পোল্ট্রি ফার্ম

বিস্তারিত কমেন্টে